Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

হাসপাতালে ভুয়া চিকিৎসককে আটক করে পুলিশে সোপর্দ

BN DESK
02 September 2026, 07:40 AM পড়তে ১ মিনিট
হাসপাতালে ভুয়া চিকিৎসককে আটক করে পুলিশে সোপর্দ

নিউজ ডেস্ক: খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতাল থেকে এস এম মেহেদী হাসান ওরফে পিয়াল নামে এক ভুয়া চিকিৎসককে আটক করা হয়েছে। 

মঙ্গলবার (২১ জানুয়ারি) রাত ৯টায় হাসপাতাল কর্তৃপক্ষ তাকে আটক করে। পরবর্তীতে তাকে সোনাডাঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হয়।

আটক মেহেদী হাসান সোনাডাঙ্গা থানাধীন ছোট বয়রা এলাকার হাসানুর রহমানের ছেলে।

হাসপাতাল সূত্র থেকে জানা যায়, নিজেকে চিকিৎসক পরিচয় দিয়ে মঙ্গলবার রাতে মেহেদী হাসপাতালের একটি ওয়ার্ডে ঘোরাফেরা করছিলেন। তাকে দেখে হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারীদের সন্দেহ হয়। একপর্যায়ে তাকে অহেতুক ঘোরাফেরা কারণ জানতে চাইলে তিনি নিজেকে চিকিৎসক হিসেবে পরিচয় দেয়। পরবর্তীতে পরিচয়পত্র দেখাতে ব্যর্থ হলে তাকে হাসপাতাল কর্তৃপক্ষ আটকে রাখে। এ সময়ে তার কাছ থেকে একটি ভুয়া আইডি কার্ড উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে সোনাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, “রাত পৌনে ১১টার দিকে হাসপাতাল কর্তৃপক্ষ মেহেদীকে থানায় সোপর্দ করেন। হাসপাতাল কর্তৃপক্ষ অভিযোগ দিলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এলাকা: খুলনা
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

হাসপাতালে ভুয়া চিকিৎসককে আটক করে পুলিশে সোপর্দ

B
BN DESK | 22 January 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার