Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

হাসপাতাল ছাড়লেন জামায়াত আমির

BN DESK
10 October 2025, 09:03 AM পড়তে ১ মিনিট
হাসপাতাল ছাড়লেন জামায়াত আমির

চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি এখন অনেকটা সুস্থ আছেন। আজ মঙ্গলবার (১২ আগস্ট) বেলা সাড়ে ১১টার কিছু সময় পরে জামায়াত আমির গুলশানের ইউনাইটেড হাসপাতাল থেকে বের হন।

তার আগে জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মো. তাহের বলেন, জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান সুস্থ হয়েছেন। যার কারণে তিনি হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন। ওপেন হার্ট সার্জারি একটা বড় ধরনের অপারেশন। এটা রিকভারি হতে কিছুটা সময় লাগে। আমরা উনাকে এখন বাসায় নিয়ে যাব। উনার সেখানে আরও দুই সপ্তাহ রেস্ট প্রয়োজন হবে। তিন সপ্তাহ পরে উনি জনসম্মুখে আসবেন। আপনারা দোয়া করবেন।

ইউনাইটেড হাসপাতালের চিকিৎসক ডা. শহিদ আলম চৌধুরী বলেন, গত ২ তারিখে উনার অপারেশন হয়েছে। ২-৫ তারিখ পর্যন্ত কার্ডিয়াক আইসিইউতে ছিলেন। ৫ তারিখে ওনার টিউবগুলো খুলে নিয়েছি। উনি নিজে হেঁটেছেন। তারপর উনাকে আমরা কেবিনে নিয়ে গেছি। গত ৫ তারিখ থেকে এখন পর্যন্ত (বেলা সাড়ে ১১টা) উনি সেখানেই আছেন। ডে বাই ডে উনি প্রগ্রেস করছেন। উনার প্রগ্রেস নিয়ে আমরা খুবই হ্যাপি। আমরা আশা করছি, আগামী এক মাসের মধ্যে উনি নরমাল জীবনে ফিরতে পারবেন।

এর আগে গত ২ আগস্ট বাইপাস সার্জারির জন্য শফিকুর রহমানকে হাসপাতালে নেওয়া হয়। তার হার্টে পাঁচটি ব্লক ধরা পড়ে। গত ১৯ জুলাই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত জামায়াতের জাতীয় সমাবেশে অংশগ্রহণ শেষে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে শফিকুর রহমানকে তাৎক্ষণিকভাবে একটি স্থানীয় বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা সে দিনের প্রাথমিক পরীক্ষায় বড় কোনো জটিলতা পাননি, তবে ধারণা করেছিলেন তিনি ডিহাইড্রেশনে ভুগেছেন।

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজনীতি

হাসপাতাল ছাড়লেন জামায়াত আমির

B
BN DESK | 12 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার