Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

হাসিনাকে প্রধান আসামি করে ট্রাইব্যুনালে বিএনপি’র অভিযোগ

BN DESK
05 September 2026, 06:03 AM পড়তে ১ মিনিট
হাসিনাকে প্রধান আসামি করে ট্রাইব্যুনালে বিএনপি’র অভিযোগ

জুলাই-আগস্ট গণহত্যায় দেশব্যাপী ৮৪৮ নেতাকর্মী নিহতের ঘটনায় শেখ হাসিনাকে প্রধান আসামি করে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছে বিএনপি। আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ অভিযোগ দায়ের করা হয় বলে জানান বিএনপির মামলা ও সমন্বয় প্রধান সালাউদ্দিন খান।

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আছাদুজ্জামান খান কামাল, আইনমন্ত্রী আনিসুল হক, তথ্যমন্ত্রী আরাফাতসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আসামি করা হয়। তালিকাসহ অডিও ভিডিও ও ৮৪টি মামলার এজাহারের কপি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করে বিএনপি। ১ জুলাই ২০২৪ থেকে ৫ আগস্ট ২০২৪ পর্যন্ত সারাদেশে কোটাবিরোধী আন্দোলনে সমর্থন করে বিএনপি’র পক্ষ থেকে অংশ গ্রহণ করে। সেখানে ৮৪৮ জনের শহিদের তালিকা জমা দিয়েছে বিএনপি। একই সঙ্গে দেশব্যাপী হওয়া মামলার এজাহার,  পত্রিকার ছবি, অডিও ভিডিও জমা দেওয়া হয়েছে। 

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজনীতি

হাসিনাকে প্রধান আসামি করে ট্রাইব্যুনালে বিএনপি’র অভিযোগ

B
BN DESK | 13 February 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার