Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

হাসিনার পরিবার দেশ থেকে ৮০ হাজার কোটি টাকা পাচার করেছে : রিজভী

BN DESK
05 September 2026, 05:39 AM পড়তে ১ মিনিট
হাসিনার পরিবার দেশ থেকে ৮০ হাজার কোটি টাকা পাচার করেছে : রিজভী

বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, নামমাত্র আইনি কাঠামোর মধ্যে শেখ হাসিনা ও তার পরিবার বাংলাদেশের যেখানে ইচ্ছে সেখানে লুটপাট করেছে, জায়গা-জমি দখল করেছে।

আজ সোমবার (১৩ জানুয়ারি) রাজধানীর নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় অনুষ্ঠিত এক সভায় রিজভী এ কথা বলেন। জাতীয়তাবাদী রিকশা, ভ্যান ও অটো চালক দল এ সভার আয়োজন করে। রুহুল কবির রিজভী বলেন, ‘পূর্বাচলে শেখ হাসিনা পরিবারের নামে ৬০ কাঠা জমি বরাদ্দ নিয়েছেন। শুধু শেখ হাসিনার পরিবার দেশ থেকে ৮০ হাজার কোটি টাকা পাচার করেছে।’ তিনি বলেন, ‘শেখ হাসিনার দুর্নীতি নিয়ে কেউ যাতে কথা বলতে না পারে সে জন্যই খালেদা জিয়াকে মিথ্যা মামলায় বন্দি করে রেখে তিলে তিলে হত্যা করতে চেয়েছিলেন।’

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজনীতি

হাসিনার পরিবার দেশ থেকে ৮০ হাজার কোটি টাকা পাচার করেছে : রিজভী

B
BN DESK | 13 January 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার