Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

হোয়াটসঅ্যাপে অস্ত্রের ছবি পাঠিয়ে চাঁদা দাবি, খেলনা পিস্তল সহ গ্রেপ্তার যুবক

BN DESK
29 March 2026, 09:56 PM পড়তে ১ মিনিট

হোয়াটসঅ্যাপে খেলনার পিস্তল ও কার্তুজের ছবি পাঠিয়ে ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে একটি খেলনা পিস্তল ও কার্তুজ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার রাতে বরিশালের বানারীপাড়ায় নিজ গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আটক যুবক সাব্বির বানারীপাড়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মাছরং গ্রামের বাসিন্দা।

শনিবার (২৮ মার্চ) দুপুরে তাকে চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভুক্তভোগী নগরীর গির্জা মহল্লা এলাকার মোবাইল ব্যবসায়ী মিরাজ টেলিকমের মালিক মিরাজ ওই যুবকের বিরুদ্ধে মামলা করেছেন।

ভুক্তভোগী মিরাজ জানান, ঈদের তৃতীয় দিন তার মোবাইল নম্বরে ফোন করে ২০ হাজার টাকা চাঁদা দাবি করে সাব্বির।

এসময় সে হোয়াটসঅ্যাপে একটি পিস্তল ও কার্তুজের ছবি পাঠিয়ে ভয় দেখায়। চাঁদা না দিলে তার ক্ষতি হবে বলে হুমকি দেয়।

মিরাজ বলেন, বিষয়টি নিয়ে আতঙ্কিত হয়ে পড়ি। পরে এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করি।

কোতয়ালি মডেল থানার ওসি আল মামুন উল ইসলাম বলেন, বিশেষ অভিযান চালিয়ে সাব্বিরকে আটক করা হয়েছে। সে যেই পিস্তল ও কার্তুজের ছবি পাঠিয়ে হুমকি দিয়েছে, সেগুলো উদ্ধার করা হয়েছে। এগুলো খেলনা সদৃশ পিস্তল ও তিনটি কার্তুজ। যা আলামত হিসেবে জব্দ দেখিয়ে শনিবার আদালতে সোপর্দ করা হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বরিশাল

হোয়াটসঅ্যাপে অস্ত্রের ছবি পাঠিয়ে চাঁদা দাবি, খেলনা পিস্তল সহ গ্রেপ্তার যুবক

B
BN DESK | 29 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার