Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

১২ তারিখ জনগণ নির্বাচিত করবে তাদের জবাবদিহির সরকার : তারেক রহমান

BN DESK
02 September 2026, 01:51 AM পড়তে ১ মিনিট

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামী ১২ তারিখ জনগণ নির্বাচিত করবে তাদের জবাবদিহির সরকার। তিনি বলেন গুপ্ত সংগঠনের ব্যক্তিরা নতুন জালেম হিসেবে আবির্ভূত হয়েছে বলে মন্তব্য করেছেন। যে দলের নেতারা মা-বোনদের সম্মান করে না, তাদের কাছ থেকে মানুষ অত্মমর্যাদা আশা করতে পারে না।

আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে বরিশালের ঐতিহাসিক বেলস পার্ক মাঠে নির্বাচনি জনসভায় প্রাধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, বাংলাদেশ চলবে জনগণের রায়ের মধ্য দিয়ে। আগামী ১২ তারিখ জনগণ নির্বাচিত করবে তাদের জবাবদিহির সরকার। বরিশালের সমস্যাগুলোর বিষয়ে তিনি বলেন, বরিশালে নদী-ভাঙন সবচেয়ে বড় সমস্যা, বেড়িবাঁধ নির্মাণ করতে হবে। অনেক কাজ রয়ে গেছে, এই কাজগুলো করতে হলে জনগণকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে।

বিএনপি চেয়ারম্যান বলেন, নারীদের ঘরে বন্দি করে রেখে দেশকে সামনে নেয়া যাবে না। নারী-পুরুষ এক সঙ্গে মিলে কাঁধে-কাঁধ মিলিয়ে কাজ করতে হবে, তা না হলে প্রত্যাশিত দেশ গড়ে তোলা সম্ভব হবে না। তিনি বলেন, অনেক কাজ বিএনপি’র আমলে শুরু হয়েছিল, যা শেষ করা যায়নি। অনেক কাজ জমে গেছে, সমাধান করতে হবে। বিএনপি জয়ী হলে এসব সমস্যার সমাধানে কাজ করতে চায়। 

তিনি বলেন, একটি দল জাল ব্যালট পেপার ছাপাচ্ছে। নিরীহ মা-বোনদের থেকে বিকাশ নম্বর নিচ্ছে। যারা নির্বাচনের আগে প্রতারণা করছে, তারা কিভাবে সৎ মানুষের শাসন প্রতিষ্ঠা করতে করবে। বিএনপি চেয়ারম্যান বলেন, নেতাদের বলব, ১৩ তারিখ থেকে আগামী ৫ বছর জনগণের পা ধরে থাকবেন। জনগণ পাশে না থাকলে কি হয়-সেটি ৫ আগস্ট দেখা গিয়েছিল।

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজনীতি

১২ তারিখ জনগণ নির্বাচিত করবে তাদের জবাবদিহির সরকার : তারেক রহমান

B
BN DESK | 04 February 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার