Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

১,৬০০-এরও বেশি সহকর্মীকে পদোন্নতি দিলো ব্র্যাক ব্যাংক

BN DESK
09 April 2026, 01:33 AM পড়তে ১ মিনিট

 উল্লেখযোগ্য পারফরম্যান্স ও ব্যাংকের লক্ষণীয় প্রবৃদ্ধির অগ্রযাত্রায় অবদানের স্বীকৃতিস্বরূপ ১,৬০০-এরও বেশি সহকর্মীকে পদোন্নতি দিয়েছে ব্র্যাক ব্যাংক।

দক্ষ জনবল ও কর্মীদের নিষ্ঠার মাধ্যমে বিগত বছরগুলোতে ব্র্যাক ব্যাংক শক্তিশালী ব্যবসায়িক প্রবৃদ্ধি অর্জন করেছে। একটি মূল্যবোধভিত্তিক প্রতিষ্ঠান হিসেবে ব্যাংকটি বিশ্বাস করে, প্রকৃত টেকসই উন্নয়ন সম্ভব হয় প্রাতিষ্ঠানিক ও মানবসম্পদের বিকাশকে সমান্তরালে এগিয়ে নিলে। এভাবে একটি আস্থাশীল, উদ্ভাবনী ও অন্তর্ভুক্তিমূলক ব্যাংক হিসেবে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করা যায়।

এই আনন্দঘন উপলক্ষ্য উদ্‌যাপনে ১ এপ্রিল ২০২৬ ঢাকায় একটি অনুষ্ঠানের আয়োজন করে ব্র্যাক ব্যাক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকটির চেয়ারপারসন মেহেরিয়ার এম. হাসান, ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার মনজুলা মোরশেদসহ সিনিয়র ম্যানেজমেন্ট টিমের অন্যান্য সদস্যরা। অনুষ্ঠানে তাঁরা পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের অভিনন্দন জানান।

সব গ্রেডেই কর্মীদের পদোন্নতি দিয়েছে ব্যাংকটি, যা প্রতিষ্ঠানের ইন্টার্নাল ট্যালেন্ট বিকাশ এবং ভবিষ্যৎ নেতৃত্ব তৈরি করার ক্ষেত্রে ব্যাংকটির প্রতিশ্রুতির প্রতিফলন।

পদোন্নতিপ্রাপ্ত সহকর্মীদের অভিনন্দন জানিয়ে তারেক রেফাত উল্লাহ খান বলেন, “ব্র্যাক ব্যাংক এমন একটি মূল্যবোধভিত্তিক প্রতিষ্ঠান, যেখানে অগ্রগতির কেন্দ্রবিন্দুতে রয়েছে আমাদের মানবসম্পদ। আমাদের সহকর্মীরাই আমাদের প্রধান শক্তি, যারা টেকসই বিজনেস ও ব্যালেন্স শিট প্রবৃদ্ধিতে প্রধান ভূমিকা রাখেন। পারফরম্যান্স-ড্রিভেন প্রতিষ্ঠান হিসেবে আমরা সহকর্মীদের দক্ষতা উন্নয়নে বিনিয়োগ এবং তাঁদের পরিশ্রমকে যথাযথভাবে স্বীকৃতি দিতে প্রতিশ্রুতিবদ্ধ।”

তিনি আরও বলেন, “ব্র্যাক ব্যাংকে পদোন্নতি কেবল স্বীকৃতিই নয়, বরং বাড়তি দায়িত্ব ও নেতৃত্ব বিকাশের  বিস্তৃত সুযোগ। আমরা আশাবাদী, এই দক্ষ প্রফেশনালরা তাঁদের নতুন দায়িত্বে আরও বেশি ভূমিকা রাখবেন এবং ব্যাংকের ধারাবাহিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন। এই বৃহৎ পরিসরের পদোন্নতি আমাদের ব্যাংকের কর্মীবান্ধব উন্নয়ন ও মেধাভিত্তিক সংস্কৃতির প্রতিফলন।”

উল্লেখ্য, ব্র্যাক ব্যাংক ধারাবাহিকভাবে এমন একটি উচ্চ-দক্ষতাভিত্তিক কর্মসংস্কৃতি গড়ে তুলছে, যা ব্যক্তিগত ও সামষ্টিক সাফল্য— উভয়কেই সমানভাবে এগিয়ে নিয়ে যায়।

পরবর্তী খবর লোড হচ্ছে...
সংবাদ বিজ্ঞপ্তি

১,৬০০-এরও বেশি সহকর্মীকে পদোন্নতি দিলো ব্র্যাক ব্যাংক

B
BN DESK | 09 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার