Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

১৭ বছরের জঞ্জাল পরিষ্কার করতে সময় লাগবে: হুইপ জি কে গউছ

BN DESK
05 September 2026, 10:56 PM পড়তে ১ মিনিট

জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব জি কে গউছ এমপি বলেছেন, আমাদের সরকার মাত্র ৪ মাস বয়সী। ১৭ বছরের জঞ্জাল পরিষ্কার করতে সময় লাগবে। জোর করে একটি অনির্বাচিত সরকার দীর্ঘদিন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিলেন। জনগণের প্রত্যাশা পূরণে তাদের দৃশ্যমান কোনো ভূমিকা ছিল না। কারণ জনগণের কাছে তাদের কোনো দায়বদ্ধতা ছিলনা। 

তিনি বলেন, আমাদের গায়ে যে কলঙ্ক ছিল বিশেষ করে জনপ্রতিনিধিরা দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছিলেন। সেই কলঙ্ক থেকে আমরা আমাদের প্রিয় নেতা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বেরিয়ে আসতে চাই। সে জন্যই আমরা স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে প্রতিটি কাজের ব্যয়ের হিসাব জনগণের সামনে প্রকাশ করছি।

আজ শনিবার (১১ জুলাই) দুপুরে হবিগঞ্জ সদর উপজেলার গোপায়া ইউনিয়নের পূর্ব ভাদৈ এলাকায় খোয়াই নদীর ক্ষতিগ্রস্ত বাঁধ পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় তার সাথে ছিলেন জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সায়েদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মো. মঈনুল হক, তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, যুবদল নেতা অ্যাডভোকেট গুলজার খান প্রমূখ।

হুইপ জি কে গউছ এমপি বলেন, বিএনপি জনগণের দল। জনগণের ভোটে নির্বাচিত সরকার। বিএনপির প্রতিটি পদক্ষেপ জনকল্যাণে। খোয়াই নদীর সমস্যা ১৭ বছরের। এ সময়ে বিভিন্ন বিষয়ে মানুষকে শুধু ধামাচাপা দেয়া হয়েছে। আমরা মনে করি জনগণ এবং প্রশাসন যদি মিলেমিশে কাজ করি তবে অনেক সমস্যারই সমাধান করা সম্ভব। তিনি বলেন, নদীর বাঁধ সংস্কারে ৭ কোটি ৩২ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। বাঁধের মেরামত কাজটি চলমান আছে। যত দ্রুত সম্ভব খোয়াই নদীর বাঁধের দুর্বল অংশ সংস্কার করা হবে। 

এলাকা: হবিগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
সিলেট

১৭ বছরের জঞ্জাল পরিষ্কার করতে সময় লাগবে: হুইপ জি কে গউছ

B
BN DESK | 11 July 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার