Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

১৮ হাজারে বিক্রি করলো আইড় মাছ

BN DESK
10 October 2025, 05:59 AM পড়তে ১ মিনিট
১৮ হাজারে বিক্রি করলো আইড় মাছ

নিউজ ডেস্ক:   ভোলার দৌলতখান উপজেলার মদনপুর ইউনিয়ন সংলগ্ন মেঘনা নদীতে জেলেদের জালে ১৩ কেজি ২০০ গ্রাম ওজনের এক আইড় মাছ ধরা পড়েছে। পরে মাছটি ভোলা সদর উপজেলার তুলাতুলি মৎস্য ঘাটে নিলামের মাধ্যমে ১৮ হাজার ৩৩০ টাকায় বিক্রি হয়েছে।

সোমবার (২৩ জুন) দুপুরের দিকে মাছটি তুলাতুলি মৎস্যঘাট থেকে ওই ঘাটের আইড়ৎদার মো. জসিম ব্যাপারী কিনে নেন।

তুলাতুলি ঘাটের মাছ ব্যবসায়ী মো. ইউনুছ জানান, সোমবার সকালের দিকে দৌলতখান উপজেলার মদনপুর ইউনিয়ন সংলগ্ন মেঘনা নদীতে আলাউদ্দিন মাঝির নেতৃত্বে একটি ট্রলারে মাছ শিকার করছিলেন কয়েকজন জেলে। তাদের জালে অন্যান্য মাছের সাথে বিশাল আকৃতির আইড় মাছটি উঠে আসে। পরে দুপুরের দিকে তুলাতুলি ঘাটে আলাউদ্দিন মাঝি মাছটি বিক্রির জন্য নিয়ে আসেন। এরপর উন্মুক্ত নিলামে কয়েকজন আড়ৎদার ও ব্যাপারী অংশ নেন। এরমধ্যে সর্বোচ্চ ১৮ হাজার ৩৩০ টাকা দিয়ে মাছটি ক্রয় করেন জসিম ব্যপারী।

আড়তদার মো. জসিম ব্যাপারী জানান, এটি তিনি বরিশালের পাইকারি আড়তে ২০ থেকে ২২ হাজার টাকায় বিক্রি করতে পারবেন বলে আশা করছেন।

ভোলা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব জানান, বিগত দিনে নিষিদ্ধ জাল ও মাছ শিকারের নিষেধাজ্ঞার অভিযান সফল হয়েছে। যার ফলে জেলেরা সুফল পাচ্ছেন। নদীতে বড় সাইজের আইড় ও ইলিশ মাছ পাচ্ছেন জেলেরা।

এলাকা: ভোলা দৌলতখান
পরবর্তী খবর লোড হচ্ছে...
বরিশাল

১৮ হাজারে বিক্রি করলো আইড় মাছ

B
BN DESK | 23 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার