Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

২০২৪ সালে গণঅধিকারের আয় ৪৬ লাখ

BN DESK
03 September 2026, 02:35 AM পড়তে ১ মিনিট
২০২৪ সালে গণঅধিকারের আয় ৪৬ লাখ

গণঅধিকার পরিষদের (জিওপি) ২০২৪ সালে আয় হয়েছে ৪৬ লাখ টাকা। ওই বছর দলটির ব্যয় হয়েছে ৪৬ লাখ টাকার কিছু কম। সোমবার (২৮ জুলাই) নির্বাচন কমিশনের সচিবের কাছে ২০২৪ সালের পঞ্জিকা বছরের আর্থিক লেনদেনের নিরীক্ষা প্রতিবেদন জমা দেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ খানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। এরপর প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করে প্রতিনিধি দল।
 
রাশেদ খান জানান, ২০২৪ সালে গণঅধিকার পরিষদের আয় হয়েছে ৪৬ লাখ ৪ হাজার ৩০০ টাকা। আর ব্যয় হয়েছে ৪৫ লাখ ৯৬ হাজার ৮৮ টাকা। ৫ হাজার টাকা আগের জের। বর্তমানে উদ্বৃত্ত রয়েছে ১৩ হাজার ২১২ টাকা।

গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) নিবন্ধিত দলগুলোর প্রতি বছর জুলাইয়ের মধ্যে আগের পঞ্জিকা বছরের আর্থিক লেনদেনের প্রতিবেদন দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। গণঅধিকার পরিষদ গত বছরের ২ সেপ্টেম্বর ইসির নিবন্ধন পায়।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজনীতি

২০২৪ সালে গণঅধিকারের আয় ৪৬ লাখ

B
BN DESK | 28 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার