Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

২০২৮ সালে প্রাথমিকে নতুন পাঠ্যক্রম চালুর ঘোষণা: প্রতিমন্ত্রী

BN DESK
18 May 2026, 12:29 AM পড়তে ১ মিনিট

২০২৮ সাল থেকে প্রাথমিক পর্যায়ে নতুন পাঠ্যক্রম চালুর ঘোষণা দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

আজ রবিবার (১৭ মে) দুপুরে ময়মনসিংহে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (ন্যাপ) সম্মেলন কক্ষে ‘প্রাথমিক স্তরের বাংলা ভাষার দক্ষতা উন্নয়ন পাইলটিং কার্যক্রমের বেইজলাইন রিপোর্ট শেয়ারিং’ শীর্ষক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, ২০২৮ সালেই প্রাথমিক শিক্ষার নতুন পাঠ্যক্রম চালু করা হবে। এর আগে ২০২৭ থেকে ২০২৮ সালের মধ্যে শিক্ষকদের নতুন কারিকুলামের ওপর প্রশিক্ষণ দেওয়া হবে। আগামী দুই বছরের মধ্যে নতুন পাঠ্যক্রমের নকশা প্রণয়ন সম্পন্ন করা হবে এবং এক বছরের মধ্যে ডিজাইন পাইলটিং শেষ করে পরীক্ষামূলক কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে।

তিনি আরও বলেন, দেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় এখনো অনেক ক্ষেত্রে পিছিয়ে থাকা রয়েছে। শিক্ষাব্যবস্থাকে এগিয়ে নিতে সব ধরনের উদ্যোগকে স্বাগত জানানো হচ্ছে। বর্তমান ব্যবস্থায় শিক্ষার্থীদের শেখার উপযোগী পরিবেশ তৈরি হয়নি বলেও তিনি মন্তব্য করেন। তার মতে, এমন একটি কারিকুলাম তৈরি করতে হবে, যা শিক্ষার্থীদের কার্যকরভাবে শেখাতে সক্ষম হবে।

সভায় জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (ন্যাপ)-এর মহাপরিচালক ফরিদ আহমদ সভাপতিত্ব করেন। এছাড়া বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এলাকা: ময়মনসিংহ
পরবর্তী খবর লোড হচ্ছে...
ময়মনসিংহ

২০২৮ সালে প্রাথমিকে নতুন পাঠ্যক্রম চালুর ঘোষণা: প্রতিমন্ত্রী

B
BN DESK | 18 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার