Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

২১ জুন ঢাকায় জনসভার অনুমতি চেয়ে ডিএমপিতে জামায়াত

BN DESK
05 September 2026, 05:59 AM পড়তে ১ মিনিট
২১ জুন ঢাকায় জনসভার অনুমতি চেয়ে ডিএমপিতে জামায়াত

গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন এবং শেখ হাসিনার ভারতে পালিয়ে যাওয়ার পর রাজধানী ঢাকায় প্রথম জনসভা করতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আগামী ২১ জুন (শনিবার) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করতে চায় দলটি। অনুমতি পেতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাছে আবেদনও করা হয়েছে দলটির পক্ষ থেকে।

আজ শনিবার (৩১ মে) দুপুরে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন জামায়াতের কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এবং সহকারী সেক্রেটারি জেনারেল এড. এহসানুল মাহবুব জুবায়ের। তিনি বলেন, আগামী ২১ জুন রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করার জন্য ডিএমপি’র কাছে আবেদন করা হয়েছে। সমাবেশে জামায়াতের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন। পাশাপাশি সমমনা রাজনৈতিক দলের নেতাদের আমন্ত্রণ জানানো হবে। এহসানুল মাহবুব জুবায়ের বলেন, এটা নির্ভর করছে উদ্যান বরাদ্দের ওপর। প্রস্তুতিও চলছে। বিস্তারিত দলের পক্ষ থেকে পরবর্তীতে জানানো হবে।

প্রসঙ্গত, গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। এরপর রাজধানীতে একাধিক সমাবেশ করে বিএনপিসহ বেশ কয়েকটি রাজনৈতিক দল। জামায়াতের পক্ষ থেকে রাজধানীতে বড় কোনো সমাবেশ করতে দেখা যায়নি। তবে সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি এটিএম আজহারুল ইসলাম কারাগারে থাকা অবস্থায় তার মুক্তির দাবিতে পল্টনে সমাবেশ করেছিল দলটি।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজনীতি

২১ জুন ঢাকায় জনসভার অনুমতি চেয়ে ডিএমপিতে জামায়াত

B
BN DESK | 31 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার