Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

২৫ মণ ওজনের খটক মাছ বিক্রি হলো আড়াই লাখ টাকায়

BN DESK
03 September 2026, 06:40 PM পড়তে ১ মিনিট
ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার একদল জেলের জালে ‘বঙ্গোপসাগরের দানব’ নামে পরিচিত প্রায় ২৫ মণ ওজনের একটি ‘খটক মাছ’ ধরা পড়েছে। মাছটি স্থানীয়ভাবে ‘করাতি হাঙর’ নামেও পরিচিত।
 
আজ মঙ্গলবার (৩১ মার্চ) ভোরে কাঁঠালিয়া উপজেলার আমুয়া মৎস বন্দরে মাছটি নিলামে আড়াই লাখ টাকায় বিক্রি করেন জেলেরা।
 
স্থানীয় জেলেরা জানান, বঙ্গোপসাগর থেকে কাঁঠালিয়া উপজেলাটি মাত্র ৬০ কিলোমিটার নিকটবর্তী। সেখানের অনেক জেলেই বঙ্গোপসাগরে নিয়মিতভাবে মাছ ধরতে যান। এমন একটি দল মঙ্গলবার ভোরে বঙ্গোপসাগর থেকে ধরা এই বিশাল মাছটি নিয়ে আমুয়া মৎস বন্দরে যান। মাছটির ওজন আনুমানিক ২৫ মণ।
 
মাছটি নিলামে ওঠালে আমুয়ার মাছের আড়ৎদার আব্দুল হাই সরদার আড়াই লাখ টাকায় কিনে নেন। পরে এই দানবদেহী মাছটিকে বেশি দামে বিক্রির জন্য ইঞ্জিন চালিত ভ্যানে উঠিয়ে পিরোজপুর জেলার পারেরহাট মৎস বন্দরে নিয়ে যান আব্দুল হাই।
 
মাছের আড়ৎদার আব্দুল হাই জানান, কাঁঠালিয়ার জেলেদের জালে অনেকদিন পর এমন একটি মাছ ধরা পড়ায় দারুণ খুশি জেলে পরিবারগুলো। মাছটি আনার পর খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়। মাছটি ভাগ করে বিক্রি করা হবে বলেও জানান তিনি।
এলাকা: ঝালকাঠি
পরবর্তী খবর লোড হচ্ছে...
বরিশাল

২৫ মণ ওজনের খটক মাছ বিক্রি হলো আড়াই লাখ টাকায়

B
BN DESK | 31 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার