Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

২ দিন রিমান্ড শেষে কারাগারে ব্যারিস্টার সুমন

BN DESK
02 September 2026, 03:02 PM পড়তে ১ মিনিট
২ দিন রিমান্ড শেষে কারাগারে ব্যারিস্টার সুমন

দুইদিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে চুনারুঘাট-মাধবপুর আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে।

আজ রবিবার (২৪ নভেম্বর) সকালে আদালতের নির্দেশে তাকে চুনারুঘাট থানা থেকে হবিগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়। সেখান থেকে তাকে পুনরায় ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হবে জানিয়েছে হবিগঞ্জ কারা কর্তৃপক্ষ।

জানা যায়, গত ২১ নভেম্বর চুনারুঘাট থানার এসআই লিটন রায়ের আবেদনের পরিপ্রেক্ষিতে হবিগঞ্জ আদালতে তার দুদিনের রিমান্ড মঞ্জুর হয়। শুক্রবার ও শনিবার রাতে তাকে চুনারুঘাট থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। রবিবার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কামরুল হাসানের আদেশে সরাসরি কারাগারে পাঠানো হয়েছে ব্যারিস্টার সুমনকে। তাকে জিজ্ঞাসাবাদে যেসব তথ্য পাওয়া গেছে তা এখনই তদন্তের স্বার্থে প্রকাশ করা যাচ্ছে না বলে জানিয়েছেন চুনারুঘাট থানার ওসি মোহাম্মদ নজরুল ইসলাম।

গত ১৬ জুলাই চুনারুঘাট উপজেলার শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ গোল চত্বরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে হামলার অভিযোগে ১১ সেপ্টেম্বর ব্যারিস্টার সুমনসহ ৯৭ আসামির নাম উল্লেখ করে প্রায় ২০০ জনকে আসামি করে মামলা হয়।

হবিগঞ্জ জেল সুপার মুজিবুর রহমান জানান, মামলা শুনানির জন্য ব্যারিস্টার সুমনকে গত ২০ নভেম্বর হবিগঞ্জে আনা হয়। ঢাকায় মামলা রয়েছে বিধায় ফের তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে। এর আগে, গত ২২ অক্টোবর রাজধানীর মিরপুর থেকে তাকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী।

এলাকা: হবিগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
সিলেট

২ দিন রিমান্ড শেষে কারাগারে ব্যারিস্টার সুমন

B
BN DESK | 24 November 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার