Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

৪০০ গরু নিয়ে জামালপুর ছেড়েছে ক্যাটল স্পেশাল ট্রেন

BN DESK
10 October 2025, 11:22 AM পড়তে ১ মিনিট
৪০০ গরু নিয়ে জামালপুর ছেড়েছে ক্যাটল স্পেশাল ট্রেন

জামালপুরের ইসলামপুর থেকে ৪০০ গরু নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়েছে প্রথম ক্যাটল স্পেশাল ট্রেন।

আজ সোমবার (২ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে ইসলামপুর বাজার স্টেশন থেকে ট্রেনটি ছেড়ে যায়।

সংশ্লিষ্ট সূত্র জনায়, ২৫ ওয়াগনে করে ৪০০ গরু নিয়ে প্রথম স্পেশাল ট্রেনটি ছেড়ে যায়। এ বছর তিনটি ট্রেনে ১২০০ গরু জামালপুর থেকে ঢাকায় যাবে। প্রতিটি গরু পরিবহনে খরচ পড়বে ৫০০ টাকা।

ইসলামপুর বাজার স্টেশনের মাস্টার শাহীন মিয়া জানান, জামালপুর থেকে ঢাকা পর্যন্ত প্রতিটি ওয়াগনের ভাড়া নির্ধারণ করা হয়েছে আট হাজার টাকা। প্রতিটি ওয়াগনে নেওয়া যাবে ১৬টি গরু।

এছাড়া সোমবার বিকেল ৫টায় ক্যাটল স্পেশাল- ০২ ও আগামীকাল ৩ জুন বিকেল ৫টায় ক্যাটল স্পেশাল-০৩ ছেড়ে যাওয়ার সময় নির্ধারণ করা হয়েছে। 

এলাকা: জামালপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
ময়মনসিংহ

৪০০ গরু নিয়ে জামালপুর ছেড়েছে ক্যাটল স্পেশাল ট্রেন

B
BN DESK | 02 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার