Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

৪ ঘণ্টা বন্ধ থাকার পর ভোলার ১০ রুটে লঞ্চ চলাচল স্বাভাবিক

BN DESK
01 September 2026, 07:29 PM পড়তে ১ মিনিট

নদী উত্তাল থাকায় দুর্ঘটনা এড়াতে ৪ ঘণ্টা বন্ধ থাকার পর ভোলার ১০টি অভ্যন্তরীণ নৌরুটে ছোট-বড় যাত্রীবাহী লঞ্চ চলাচল স্বাভাবিক ঘোষণা করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

আজ রোববার (৫ জুলাই) দিনগত রাত ৮টার দিকে ভোলার ইলিশা লঞ্চঘাট থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে দোয়েল পাখি-৮ নামে একটি লঞ্চ।

এর আগে, এদিন বিকেল ৪টা থেকে ভোলার ইলিশা-ঢাকা, খেয়াঘাট-ঢাকা, ইলিশা-লক্ষ্মীপুর, দৌলতখান-আলেকজান্ডার, ঘোষেরহাট-ঢাকা, বোরহানউদ্দিন-ঢাকা, চরফ্যাশন-ঢাকা, হাতিয়া-ঢাকা, চরফ্যাশন-হাতিয়া, মনপুরা-ঢাকা এবং তজুমদ্দিন-মনপুরাসহ অন্যান্য নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ ছিল।

বিষয়টি নিশ্চিত করে বিআইডব্লিউটিএ ভোলা নদী বন্দরের ট্রাফিক ইন্সপেক্টর মো.জাহাঙ্গীর আলম বলেন, বৈরী আবহাওয়া কাটিয়ে নদীর অবস্থা আগের চেয়ে বেশ স্বাভাবিক হয়েছে। সেই পরিপ্রেক্ষিতে ৪ ঘণ্টা বন্ধ থাকার পর ভোলার ইলিশা লঞ্চঘাট থেকে দোয়েল পাখি-৮ নামে প্রথম একটি লঞ্চ যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে।

এলাকা: ভোলা
পরবর্তী খবর লোড হচ্ছে...
বরিশাল

৪ ঘণ্টা বন্ধ থাকার পর ভোলার ১০ রুটে লঞ্চ চলাচল স্বাভাবিক

B
BN DESK | 06 July 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার