Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

৫৬ বাংলাদেশি জেলেকে ছেড়ে দিলো মিয়ানমার 

BN DESK
03 September 2026, 04:30 AM পড়তে ১ মিনিট
৫৬ বাংলাদেশি জেলেকে ছেড়ে দিলো মিয়ানমার 

মফস্বল ডেস্ক : বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে মিয়ানমার নৌবাহিনীর হাতে আটক ৫৬ বাংলাদেশি জেলেকে ১০ ঘণ্টা পর ছেড়ে দেওয়া হয়েছে। বুধবার (৫ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবি’র টেকনাফ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান।

ভুক্তভোগী ট্রলার মালিকদের বরাতে বিজিবি’র এই কর্মকর্তা জানান, বুধবার সকালে টেকনাফের সেন্টমার্টিন দ্বীপের অদূরবর্তী দক্ষিণ-পশ্চিম সাগরে কয়েকটি ট্রলার মাছ ধরছিল। দুপুরের দিকে ছয়টি ট্রলার ভুলক্রমে মিয়ানমারের জলসীমায় ঢুকে পড়ে। এসময় মিয়ানমারের নৌবাহিনী ট্রলারগুলো আটক করে এবং জেলেদের ধরে নিয়ে যায়। পরে এসব ট্রলারে থাকা মাছ, জাল ও খাদ্যদ্রব্য রেখে রাত সাড়ে ১০টার দিকে ৫৬ জেলেকে ছেড়ে দেয় তারা। পরে জেলেরা নিরাপদে নিজ নিজ বাড়িতে ফিরে যান।

ছয় ট্রলারের মালিক হলেন-টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ এলাকার মো. বশির আহমদ, মো. আমিন, নুরুল আমিন, আব্দুর রহিম ও মো. শফিক। এদের মধ্যে মো. শফিকের মালিকাধীন দুটি ট্রলার রয়েছে। 

 

এলাকা: বাগেরহাট
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

৫৬ বাংলাদেশি জেলেকে ছেড়ে দিলো মিয়ানমার 

B
BN DESK | 06 March 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার