Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

৫ আগস্ট বিকেলে জুলাই ঘোষণাপত্র উপস্থাপন : প্রেস সচিব

BN DESK
10 October 2025, 05:20 PM পড়তে ১ মিনিট
৫ আগস্ট বিকেলে জুলাই ঘোষণাপত্র উপস্থাপন : প্রেস সচিব

আগামী মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল ৫টায় গণঅভ্যুত্থানের সকল পক্ষের উপস্থিতিতে জুলাই ঘোষণাপত্র জাতির সামনে উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

 আজ শনিবার (২ আগস্ট) দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। ফেসবুক পোস্টে তিনি লিখেন, অন্তর্বর্তী সরকার জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করেছে। আগামী মঙ্গলবার,  ৫ আগস্ট, ২০২৫ বিকেল ৫টায় গণঅভ্যুত্থানের সকল পক্ষের উপস্থিতিতে জুলাই ঘোষণাপত্র জাতির সামনে উপস্থাপন করা হবে। এ বিষয়ে বিস্তারিত অবিলম্বে ঘোষণা করা হবে। 

এর আগে সকালে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠিত পুনর্জাগরণ র‌্যালি শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তথ্য উপদেষ্টা সাংবাদিকদের জানিয়েছিলেন বহুল প্রতীক্ষিত জুলাই ঘোষণাপত্র ৫ আগস্টের আগেই প্রকাশিত হতে পারে।  ঘোষণাপত্রের দিনক্ষণ সম্পর্কেও আভাস দিয়ে মাহফুজ আলম বলেন, ৫ আগস্টের মধ্যে আপনারা এটি দেখতে পাবেন। আজই হয়তো তার তারিখ ঘোষণা হতে পারে, কিংবা এর আগেও এটি প্রকাশিত হতে পারে।

তিনি আরও বলেন, জুলাই ঘোষণাপত্রে যারা গণঅভ্যুত্থান করেছেন, তাদের ভূমিকার একটি দালিলিক প্রমাণ থাকবে। আমরা কোন কোন আকাঙ্ক্ষা ও ঐতিহাসিক পরিস্থিতির কারণে এখানে উপনীত হয়েছিলাম, কেন জুলাই গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছিল এবং আমরা কোন পথে যাত্রা করতে চেয়েছিলাম এসব বিষয় এতে উঠে আসবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজনীতি

৫ আগস্ট বিকেলে জুলাই ঘোষণাপত্র উপস্থাপন : প্রেস সচিব

B
BN DESK | 02 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার