Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

৬০টির বেশি প্রতিষ্ঠানের অংশগ্রহণে আইইউবিতেঅনুষ্ঠিত হলো ক্যারিয়ার অ্যান্ড নেটওয়ার্কিং ডে

BN DESK
05 September 2026, 08:55 AM পড়তে ১ মিনিট

ষাটটির বেশি প্রতিষ্ঠানের অংশগ্রহণে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশে (আইইউবি) অনুষ্ঠিত হলো ক্যারিয়ার অ্যান্ড নেটওয়ার্কিং ডে২০২৬। বুধবার (২০ মে ২০২৬), রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায়অবস্থিত আইইউবির নিজস্ব ক্যাম্পাসে এই অনুষ্ঠানের আয়োজন করেবিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার গাইডেন্স, প্লেসমেন্ট অ্যান্ড অ্যালামনাইরিলেশনস (সিজিপিঅ্যান্ডএআর) কার্যালয়।

দিনব্যাপী আয়োজনে আইইউবির শিক্ষার্থীরা অংশগ্রহণকারীপ্রতিষ্ঠানগুলোর স্টলে দায়িত্বরত কর্মকর্তাদের সঙ্গে ক্যারিয়ার বিষয়ে সরসরিকথা বলার পাশাপাশি, চাকরি ও ইন্টার্নশিপের জন্য সিভি জমা দেয়, এবংপ্রশিক্ষণ সেশন ও ওয়াক-ইন ইন্টারভিউতে অংশ নেয়।

উদ্বোধনী পর্বটি অনুষ্ঠিত হয় আইইউবির মাল্টিপারপাস হলে। এতে বক্তব্য রাখেন আইইউবির উপাচার্য অধ্যাপক ড. ম. তামিম; উপ-উপাচার্য অধ্যাপক ড. ড্যানিয়েল ডব্লিউ লুন্ড; সিজিপিঅ্যান্ডএআর-এর পরিচালক মোঃ মঞ্জুরুল হক খান, উপায়ের প্রধান নির্বাহী কর্মকর্তা শ্যামল বি. দাস; এবং সিটি ব্যাংকের মানবসম্পদ বিভাগের প্রধান নিশাত আনোয়ার।

ব্যাংক ও আর্থিক খাতের অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে ছিল সিটি ব্যাংক পিএলসি, বিকাশ, প্রাইম ব্যাংক, আইডিএলসি, নগদ, বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক এবং উপায়।এফএমসিজি খাত থেকে অংশ নেয় কাজী ফার্মস, স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজেস লিমিটেড, এসিআই, এম এম ইস্পাহানী লিমিটেড, ট্রান্সকম বেভারেজেস লিমিটেড, এবং ট্রান্সকম ইলেক্ট্রনিক্স লিমিটেড। ঔষধ শিল্প থেকে অংশগ্রহণ করে রেনাটা, একমি, পপুলার এবং নাফকো।

অন্যান্য বিভিন্ন খাত থেকে আসা প্রতিষ্ঠানের মাঝে ছিলো মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ, ব্র্যাক, আজিকবশির গ্রুপ, আনোয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ, আমরা কোম্পানীজ, বিক্রয় ডট কম, গ্রামীণ হেলথকেয়ার লিমিটেড (সুখী), কর্ণফুলী গ্রুপ, সাফওয়ান বসুন্ধরা গ্লোবাল, এবিসি লিমিটেড, রহিমআফরোজ, কনফিডেন্স ব্যাটারিজ লিমিটেড, কনফিডেন্স সিমেন্ট ঢাকা লিমিটেড এবং কনকর্ড গ্রুপ অব কোম্পানীজ।

এই আয়োজনে পৃষ্ঠপোষক হিসেবে ছিলো সিটি ব্যাংক পিএলসি এবং নগদ; বেভারেজ পার্টনার ছিলো ফ্রেশ; এবং মিডিয়া পার্টনার হিসেবে ছিলনিউজটোয়েন্টিফোর, দা বিজনেস স্ট্যান্ডার্ড ও বণিক বার্তা। উদ্বোধনী অনুষ্ঠানটি উপস্থাপনা করেন আইইউবির ম্যানজেমেন্ট ইনফরমেশনসিস্টেমস-এর শিক্ষার্থী আল-জাওয়াদ ইসলাম সাদমান।

পরবর্তী খবর লোড হচ্ছে...
সংবাদ বিজ্ঞপ্তি

৬০টির বেশি প্রতিষ্ঠানের অংশগ্রহণে আইইউবিতেঅনুষ্ঠিত হলো ক্যারিয়ার অ্যান্ড নেটওয়ার্কিং ডে

B
BN DESK | 22 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার