Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

৬ দিন পর প্রিজন সেল থেকে পালানো সেই আসামি গ্রেফতার

BN DESK
10 October 2025, 12:12 PM পড়তে ১ মিনিট
৬ দিন পর প্রিজন সেল থেকে পালানো সেই আসামি গ্রেফতার

ছয়দিন পর প্রিজন সেল থেকে পালিয়ে যাওয়া আসামিকে পুনরায় গ্রেফতার করেছে পুলিশ।

আজ বুধবার (১৩ আগস্ট) দুপুর ১টার দিকে নগরীর আলমনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলের ইনচার্জ এস আই শামীম রেজা জানান, দুপুরে আলমনগর মোড় থেকে ২০ পিস ইয়াবাসহ ইউসুফকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় রাতে খালিশপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে মামলা হয়। রাতে বুকে ব্যথা অনুভব হলে তাকে হাসপাতালে নিয়ে যায় পুলিশ। প্রিজন সেল থেকে ইউসুফ হাওলাদার পালিয়ে যান। তারপর তাকে ধরতে পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান চালিয়েছে।

প্রিজন সেলের ইনচার্জ এস আই শামীম রেজা বলেন, ঘটনার সময় প্রিজন সেলে দুজন আসামি ছিল। তাদের মধ্যে একজন রাত সাড়ে ৩টায় বাথরুমে যাওয়ার প্রয়োজন জানান। দায়িত্বরত কনস্টেবল রাব্বি আলী তার জন্য প্রিজন সেলের দরজার তালা খুলে দেন। কিন্তু ভুল করে দরজার তালাটি পুনরায় বন্ধ করতে ভুলে যান। বাথরুম শেষে ফেরত আসার পর দেখা যায় ইউসুফ নেই। বাইরের গেট খোলা থাকায় তিনি পালিয়ে যান। এরপর তাকে ধরতে আমরা কয়েকদিন বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করেছি।

এলাকা: খুলনা
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

৬ দিন পর প্রিজন সেল থেকে পালানো সেই আসামি গ্রেফতার

B
BN DESK | 13 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার