Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

৭ মাসের সাজা থেকে বাঁচতে ১০ বছর পলাতক, অবশেষে গ্রেপ্তার

BN DESK
09 October 2025, 10:41 PM পড়তে ১ মিনিট
৭ মাসের সাজা থেকে বাঁচতে ১০ বছর পলাতক, অবশেষে গ্রেপ্তার

মাত্র সাত মাসের সাজা থেকে বাঁচতে ১০ বছর পলাতক থেকেও শেষ রক্ষা হলো না ঝালকাঠির নলছিটির মুছা ওরফে বাদল হাওলাদারের (৫২)।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) দিবাগতে উপজেলার কুলকাঠি ইউনিয়নের বিহঙ্গল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার বাদল হাওলাদার ওই এলাকার মুজাহার হাওলাদারের ছেলে।

আজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে নলছিটি থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) কাওসার আহম্মেদ। তিনি বলেন, ২০১৪ সালে বরিশাল কোতোয়ালি মডেল থানার একটি মাদক (গাঁজা) মামলায় মুছাকে সাত মাসের সশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ড দেন আদালত। এর পর থেকে তিনি পলাতক ছিলেন। আজ মঙ্গলবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুস সালাম বলেন, ১০ বছর পলাতক থাকার পর আসামি বাদল বাড়িতে এলে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এলাকা: ঝালকাঠি নলছিটি
পরবর্তী খবর লোড হচ্ছে...
বরিশাল

৭ মাসের সাজা থেকে বাঁচতে ১০ বছর পলাতক, অবশেষে গ্রেপ্তার

B
BN DESK | 18 February 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার