Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

৮ মাস ১১ দিন পর কবর থেকে সাংবাদিকের মরদেহ উত্তোলন

BN DESK
01 September 2026, 06:22 PM পড়তে ১ মিনিট
৮ মাস ১১ দিন পর কবর থেকে সাংবাদিকের মরদেহ উত্তোলন

জামালপুরের মেলান্দহে দ্বিতীয় স্ত্রীর করা হত্যা মামলায় সাংবাদিক নুরুল হকের মরদেহ উত্তোলন করেছে পুলিশ।

আজ সোমবার (১ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে নাংলা ইউনিয়নের গোবিন্দপুর নাংলা কাঠপাড়া এলাকার পারিবারিক কবরস্থান থেকে তার মরদেহ উত্তোলন করা হয়।

এ সময় মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আলমগীর উপস্থিত ছিলেন।

নিহত সাংবাদিক নুরুল হক নাংলা ইউনিয়নের কাঠপাড়া এলাকার প্রয়াত আব্দুল হামিদের ছেলে।  তার মৃত্যুর ৮ মাস ১১ দিন পর এ মরদেহ উত্তলন করা হয়।

জানা গেছে, ২০২৪ সালের ২১ ডিসেম্বর রাতে জামালপুর শহরের বানিয়াবাজার এলাকায় দুই ইজিবাইক চাপায় গুরুতর আহত হন সাংবাদিক নূরুল হক জঙ্গি (৭৫)। স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে প্রথমে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

মৃত্যুর পরদিন পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয় নুরুল হককে। প্রবীন এই সাংবাদিকের মৃত্যুর ঘটনায় পারিবারিক কলহ ও রহস্যের সৃষ্টি হলে চলতি বছরের মে মাসের দিকে তার দ্বিতীয় স্ত্রী দিলরুবা ইয়াসমিন রুমা আদালতে হত্যা মামলা দায়ের করেন।

ওই মামলায় প্রথম স্ত্রী খায়রুন নেছা কাজলী, জামাতা জুলহাস, দুই মেয়ে জেবুন নেছা কাকলী ও জিন্নাতুন নেছা কনা এবং দেলোয়ার হোসেনকে আসামি করা হয়। মামলার তদন্ত দেওয়া হয় পুলিশ ইনভেস্টিগেশন ব্যুরোকে (পিবিআই)। আদালতের নির্দেশে সোমবার সকাল ১২টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার মরদেহ উত্তোলন করে আইনশৃঙ্খলা বাহিনী।

পিবিআইয়ের পরিদর্শক মোশারফ বলেন, আদালতের নির্দেশে ময়নাতদন্তের জন্য নুরুল হকের মরদেহ উত্তলন করা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ আবার আগের জায়গায় দাফন করা হবে।

মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম আলমগীর বলেন, আদালতের নির্দেশে পিবিআই, মেলান্দহ থানার পুলিশ, এলাকার গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকদের উপস্থিতিতে প্রয়াত সাংবাদিক নুরুল হকের মরদেহ উত্তলন করা হয়েছে। ময়নাতদন্তের পর তার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

এলাকা: জামালপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
ময়মনসিংহ

৮ মাস ১১ দিন পর কবর থেকে সাংবাদিকের মরদেহ উত্তোলন

B
BN DESK | 01 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার