Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

৯ দিনে দেশে রেমিট্যান্স এলো ৬৩ কোটি ১৭ লাখ ডলার

BN DESK
02 September 2026, 08:36 PM পড়তে ১ মিনিট
৯ দিনে দেশে রেমিট্যান্স এলো ৬৩ কোটি ১৭ লাখ ডলার

চলতি ফেব্রুয়ারি মাসের প্রথম ৯ দিনে প্রবাসীরা ৬৩ কোটি ১৭ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। অর্থাৎ দৈনিক গড়ে আসছে ৭ কোটি ডলারের বেশি রেমিট্যান্স। সদ্য বিদায়ী জানুয়ারি মাসে রেমিট্যান্স আসে ২১০ কোটি মার্কিন ডলার।

আজ রোববার (১১ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। গত বছরের শেষ মাস ডিসেম্বরে প্রবাসীরা পাঠিয়েছিলেন ১৯৯ কোটি ডলারের রেমিট্যান্স। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী ২০২২-২৩ অর্থবছরে মোট রেমিট্যান্স আসে ২ হাজার ১৬১ কোটি ৭ লাখ মার্কিন ডলার।

তার আগে ২০২১-২০২২ অর্থবছরে এসেছিল ২ হাজার ১০৩ কোটি ১৭ লাখ মার্কিন ডলার। ২০২০-২১ অর্থবছরে রেমিট্যান্স আসে ২ হাজার ৪৭৭ কোটি ৭৭ লাখ মার্কিন ডলার।

পরবর্তী খবর লোড হচ্ছে...
অর্থনীতি

৯ দিনে দেশে রেমিট্যান্স এলো ৬৩ কোটি ১৭ লাখ ডলার

B
BN DESK | 11 February 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার