Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

‘অর্থনীতির শ্বেতপত্র’ কমিটির প্রতিবেদন জমা, প্রকাশ কাল

BN DESK
10 October 2025, 08:48 PM পড়তে ১ মিনিট
‘অর্থনীতির শ্বেতপত্র’ কমিটির প্রতিবেদন জমা, প্রকাশ কাল

দেশের বিদ্যমান অর্থনৈতিক পরিস্থিতি সংক্রান্ত শ্বেতপত্র তৈরির জন্য গঠিত কমিটির চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে।আজ রোববার দুপুরে (১ ডিসেম্বর) বিশিষ্ট অর্থনীতিবিদ এবং অর্থনীতিতে অনিয়ম ও দুর্নীতি তদন্তে গঠিত শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ড. দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে গঠিত কমিটি প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদনটি জমা দেয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানায়। কাল সোমবার (২ ডিসেম্বর) আনুষ্ঠানিকভাবে প্রতিবেদনটি প্রকাশ করা হবে।

এদিন শ্বেতপত্র প্রণয়নের দায়িত্বপ্রাপ্ত কমিটির সভাপতি ড. দেবপ্রিয় ভট্টাচার্য প্রতিবেদনের ফলাফল সংবাদ সম্মেলনের মাধ্যমে জনসাধারণের কাছে তুলে ধরবেন। রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ প্ল্যানিং কমিশনের এনইসি সম্মেলন কক্ষের একনেক রুমে বেলা ১১টায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। জানা গেছে, ২৪টি অধ্যায়ে সন্নিবেশিত হয়েছে দুর্নীতির বর্ণনা। অনিয়মের ফিরিস্তি তুলে ধরার পাশাপাশি এতে আছে প্রতিবেদনের ভূমিকা, উপসংহার ও অন্যান্য সংযুক্তি।

উল্লেখ্য, ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর অর্থনীতির ক্ষত ও পরিস্থিতি পরিমাপ করে শ্বেতপত্র প্রকাশ করতে অর্থনীতিবিদ এবং সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)-এর বিশেষ ফেলো দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে ১২ সদস্যের একটি কমিটি গঠন করে অন্তর্র্বতীকালীন সরকার।

পরবর্তী খবর লোড হচ্ছে...
অর্থনীতি

‘অর্থনীতির শ্বেতপত্র’ কমিটির প্রতিবেদন জমা, প্রকাশ কাল

B
BN DESK | 01 December 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার