Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

‘আওয়ার দাদু ইজ কামিং’: এবার সিলেটে গেম অব থ্রোন্সের আদলে জামায়াত আমিরের ব্যানার

BN DESK
02 September 2026, 02:03 AM পড়তে ১ মিনিট

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সিলেট সফরকে কেন্দ্র করে নগরজুড়ে ব্যতিক্রমী ও দৃষ্টি আকর্ষণকারী ব্যানার-ফেস্টুন টানানো হয়েছে। অদ্ভুত ও অভিনব স্লোগানসংবলিত এসব ব্যানার নগরবাসীর মধ্যে কৌতূহল সৃষ্টি করেছে।

জামায়াত আমির শনিবার (৭ ফেব্রুয়ারি) দলীয় সফরে সিলেট আসছেন। এর আগেই শুক্রবার (৬ ফেব্রুয়ারি) নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে টানানো ব্যানারগুলোতে দেখা যায়, লেখা রয়েছে—‘আওয়ার দাদু ইজ কামিং’, ‘ওয়েলকাম, আওয়ার দাদু ইজ দ্য নেক্সট পিএম, ইনশা-আল্লাহ’ এবং ‘উইনটার ইজ কামিং’।

হলিউডের জনপ্রিয় ওয়েব সিরিজ গেম অব থ্রোনস-এর আদলে তৈরি এসব ব্যানারে তলোয়ার হাতে ডা. শফিকুর রহমানের ছবি ব্যবহার করা হয়েছে। পাশাপাশি তলোয়ারের সঙ্গে দাঁড়িপাল্লার প্রতীক ও নেকড়ের ছবিও দেখা গেছে।

নগরীর নাইওরপুল পয়েন্ট, চৌহাট্টা, সরকারি আলিয়া মাদরাসা মাঠ, জিন্দাবাজারসহ বিভিন্ন এলাকায় বৈদ্যুতিক খুঁটি ও গাছের ডালে এসব ব্যানার-ফেস্টুন ঝুলতে দেখা যায়। অভিনব উপস্থাপনার কারণে পথচারী ও নগরবাসীর মধ্যে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে।

এ বিষয়ে সিলেট মহানগর জামায়াতের আমির মুহাম্মদ ফখরুল ইসলাম জানান, ব্যানারগুলোর বিষয়ে তারা অবগত। প্রাথমিকভাবে জানা গেছে, জেন-জি প্রজন্মের কিছু তরুণ উদ্যোগ নিয়ে এসব ব্যানার টানিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজনীতি

‘আওয়ার দাদু ইজ কামিং’: এবার সিলেটে গেম অব থ্রোন্সের আদলে জামায়াত আমিরের ব্যানার

B
BN DESK | 07 February 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার