Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

‘আর দেহা হইত না’ বলে ফোন বন্ধ প্রেমিকের, প্রেমিকার ‘আত্মহত্যা’

BN DESK
30 March 2024, 05:15 PM পড়তে ১ মিনিট
‘আর দেহা হইত না’ বলে ফোন বন্ধ প্রেমিকের, প্রেমিকার ‘আত্মহত্যা’

নেত্রকোণা প্রতিনিধি: বিয়ের আশ্বাস দিয়ে ছেলেকে ভাগিয়ে দেওয়ায় নেত্রকোণার দুর্গাপুরে এক তরুণী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে তার পরিবার অভিযোগ তুলেছে।

দুর্গাপুর পৌর শহরের দক্ষিণ পাড়া এলাকার সুসং আশ্রয়ণ প্রকল্পে শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে বলে দুর্গাপুর থানার এসআই জহিরুল ইসলাম জানান।

মৃত ১৯ বছর বয়সী সবুজা খাতুন ওই আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা মো. মঞ্জু ইসলামের মেয়ে। তার লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোণা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

স্থানীয়রা বলছেন, আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা আব্দুল আলীর ছেলে বাবু মিয়ার (২৫) সঙ্গে সবুজার প্রেমের সম্পর্ক ছিল। কয়েকদিন আগে তাদের একসঙ্গে পেয়ে ঘটনাটি জানাজানি হলে বিয়ের আশ্বাস দেয় ছেলের পরিবার। কিন্তু পরে ছেলের পরিবারের লোকজন ছেলেকে ‘দূরে কোথাও’ পাঠিয়ে দেয়। এরপর বাবুর পরিবারের লোকজনও পালিয়ে যায়।

সবুজার মা রনী বেগম বলেন," আমার মেয়ের লগে কথা হইলে, বাবু কইছে আর দেহা হইতো না। সে সবুজাকে বিয়ে করতে অস্বীকৃতি জানায়। “সকালে আবার আমার মেয়ে বাবুরে ফোন দিয়ে তার ফোন বন্ধ পায়। এমন প্রতারণা সইতে না পেরে সে আত্মহত্যার পথ বেছে নেয়।”

এসআই জহিরুল বলেন, “ঘরের ভেতরে বাঁশের সঙ্গে ওড়না প্যাঁচানো অবস্থায় সবুজার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। পরে সুরতহাল করে লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ময়মনসিংহ

‘আর দেহা হইত না’ বলে ফোন বন্ধ প্রেমিকের, প্রেমিকার ‘আত্মহত্যা’

B
BN DESK | 30 March 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার