Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

‘আল্লাহ’ লেখা মাংসের টুকরা কি খাওয়া যাবে?

BN DESK
02 September 2026, 11:15 AM পড়তে ১ মিনিট

প্রশ্ন: মাংসের কোনো টুকরার মধ্যে যদি ‘আল্লাহ’ লেখা ভেসে ওঠে, তাহলে ওই মাংস কি খাওয়া যাবে? অনেক সময় আলু, বেগুন, পেয়ারাসহ অন্যান্য সবজি বা ফলেও ‘আল্লাহ’ লেখা ভেসে ওঠে, এ রকম সবজি ও ফল খাওয়ার হুকুম কী?

উত্তর: ‘আল্লাহ’ লেখা ভেসে উঠেছে এমন মাংস খাওয়া নিষিদ্ধ নয়। বরং বরকতের নিয়তে আগ্রহ করে খাওয়া উচিত। আলু, বেগুন বা পেয়ারা বা অন্য কোনো সবজি-ফলে ‘আল্লাহু’ লেখা ভেসে উঠলে তাও বরকতের নিয়তে খেয়ে ফেলতে পারেন, এতে কোনো সমস্যা নেই।

কারণ মাংস বা ফলমূলসহ যে কোনো খাবারেই হোক ‘আল্লাহ’ লেখা ভেসে উঠলে তা তো হারাম বা অপবিত্র হয়ে যায় না। আর হালাল খাদ্যদ্রব্য খেলে তার অসম্মানও করা হয় না। তবে খেয়াল রাখতে হবে এ রকম খাবারের টুকরা কাঁচা বা রান্না করা অবস্থায় যেন কোনো ধরনের অসম্মানের শিকার না হয় যেমন পায়ের নিচে বা নোংরা কোনো জায়গায় ফেলে দেওয়া ইত্যাদি।

অনেক সময় খাওয়া নিষিদ্ধ মনে করে এ রকম খাবারের টুকরা দীর্ঘদিন রেখে নষ্ট করে ফেলা হয়, যা কোনোভাবেই উচিত নয়।

এ রকম লেখা আমরা সাধারণত নিজেদের ভালোবাসা বা কল্পনা থেকে আবিস্কার করি। বিশেষ ক্ষেত্রে আল্লাহ তাআলার পক্ষ থেকে নিদর্শন হিসেবেও খাবারের টুকরার মধ্যে এ রকম লেখা দেখানো হতে পারে। কিন্তু নবীজি (সা.) বা সাহাবায়ে কেরামের যুগে কোনো মাংসের টুকরা বা ফলমূলে ‘আল্লাহ’ বা আল্লাহ তাআলার অন্য কোনো নাম ভেসে উঠেছে এমন বর্ণনা পাওয়া যায় না।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ধর্ম

‘আল্লাহ’ লেখা মাংসের টুকরা কি খাওয়া যাবে?

B
BN DESK | 04 July 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার