Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

‘কখনোই শিবির ছিলাম না, উপদেষ্টা রিজওয়ানা আমার চাচি নন’

BN DESK
05 September 2026, 06:06 AM পড়তে ১ মিনিট
‘কখনোই শিবির ছিলাম না, উপদেষ্টা রিজওয়ানা আমার চাচি নন’

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে অপপ্রচার-গুজবের বিষয়ে জাতীয় নাগরিক কমিটির স্বাস্থ্য পলিসি ও অ্যাডভোকেসি সেলের সম্পাদক ডা. তাসনিম জারা বলেছেন, ‘আমি কখনোই শিবির বা কোনো রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম না। এমনকি উপদেষ্টা সৈয়দা রিজওয়ানাও আমার চাচি নন।’

আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে নিজের ব্যক্তিগত ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে এসব কথা বলেন ডা. তাসনিম জারা। স্ট্যাটাসে ডা. তাসনিম জারা লিখেছেন, ‘আওয়ামী লীগ ও একটি মহল আমাকে নিয়ে কতগুলো রিডিকিউলাস মিথ্যা প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে। 

এক্ষেত্রে সত্যগুলো হলো:
# উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান আমার চাচি বা চাচাতো বোন নয়। 
# আমি কখনোই শিবির বা অন্য কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত ছিলাম না। 
# পাইলস, যৌন রোগ, চুলকানি, মোটা বা চিকন হওয়া সংক্রান্ত কোনো প্রোডাক্ট আমি অনলাইনে বিক্রি করি না। আমার ছবি ব্যবহার করে মানুষের সাথে প্রতারণা করা হচ্ছে।’

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজনীতি

‘কখনোই শিবির ছিলাম না, উপদেষ্টা রিজওয়ানা আমার চাচি নন’

B
BN DESK | 17 February 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার