Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

‘জনতা পার্টি বাংলাদেশ’ নামে নতুন দলের আত্মপ্রকাশ

BN DESK
05 September 2026, 06:28 AM পড়তে ১ মিনিট
‘জনতা পার্টি বাংলাদেশ’ নামে নতুন দলের আত্মপ্রকাশ

দেশের জন্য সততার সাথে কাজ করবে নতুন রাজনৈতিক দল ‘জনতা পার্টি বাংলাদেশ’— এমন মন্তব্য করেছেন সদ্য আত্মপ্রকাশ হওয়া দলটির চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন।

শুক্রবার (২৫ এপ্রিল) সকালে রাজধানীর একটি হোটেলে দলটির আত্মপ্রকাশ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

ইলিয়াস কাঞ্চন বলেন, ইতোপূর্বে যেভাবে সততার সঙ্গে এদেশের মানুষের জন্য কাজ করেছি, ঠিক তেমনিভাবে কাজ করে যাবো। নিরাপদ সড়ক আন্দোলনে বিগত সরকারগুলো থেকে সহযোগিতা পাওয়া যায়নি উল্লেখ করে, এ বিষয়ে সরকারের সহযোগিতা ও রাজনৈতিক সদিচ্ছার প্রতি গুরুত্বারোপ করেন তিনি।

দলের মহাসচিব শওকত মাহমুদ বলেন, উদার গণতন্ত্রে বিশ্বাসী একটি মধ্যপন্থি দল হবে জনতা পার্টি। ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থা উচ্ছেদে নতুন দলটি দৃঢ় অবস্থান থাকবে। এছাড়াও জুলাই বিপ্লবের একটি সনদ জাতির জন্য অপরিহার্য বলে মন্তব্য করেন তিনি। সবাইকে নিয়ে নতুন জাতীয় ঐক্য গড়ে তোলার ওপরও জোর দেন মহাসচিব।

আত্মপ্রকাশ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনএম’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ মোহাম্মদ আবু জাফর, জাতীয় নির্বাচন পর্যবেক্ষক পরিষদের (জানিপপ) চেয়ারম্যান অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমুল্লাহসহ বিভিন্ন আইনজীবী, অবসরপ্রাপ্ত সরকারি ও সামরিক কর্মকর্তারা।

উল্লেখ্য, শেখ হাসিনা সরকারের পতনের পর এ পর্যন্ত দেশে প্রায় ২ ডজন নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে।

এলাকা: ঢাকা
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজনীতি

‘জনতা পার্টি বাংলাদেশ’ নামে নতুন দলের আত্মপ্রকাশ

B
BN DESK | 25 April 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার