গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ওপর হামলার ঘটনায় হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ।
আজ বুধবার (১৬ জুলাই) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া এক পোস্টে হুঁশিয়ারি দেন তিনি।
পোস্টে হান্নান মাসউদ লিখেন, এ জন্য তোদের চরম মূল্য দিতে হবে, এই গভর্নমেন্টকেও।
অন্তর্বর্তী সরকারকে কটাক্ষ করে তিনি লিখেন, একটা জেলায় জাতীয় নেতাদের নিরাপত্তা দিতে পারে না, তারা করবে নির্বাচন! আগে দেশ নিয়ন্ত্রণ করেন।
এদিন এনসিপির সমাবেশ ঘিরে রণক্ষেত্রে পরিণত হয় গোপালগঞ্জ। নিরাপত্তার জন্য জেলা সার্কিট হাউজে আশ্রয় নেন নাহিদ, হাসনাত, সারজিসসহ এনসিপির নেতারা।