Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

‘ধর্মের বোনের’ বাড়িতে যুবকের রহস্যজনক মৃত্যু 

BN DESK
25 September 2024, 03:13 PM পড়তে ১ মিনিট
‘ধর্মের বোনের’ বাড়িতে যুবকের রহস্যজনক মৃত্যু 

নিউজ ডেস্ক:  ঝালকাঠির সদর উপজেলায় নথুল্লাবাদ ইউনিয়নের বাড়ৈয়ারা গ্রামে ‘ধর্মের বোনের’ বাড়িতে লিটন হাওলাদার (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার গভীর রাতে এ ঘটনা ঘটে। 

নিহত লিটন হাওলাদার নলছিটি উপজেলার মগর ইউনিয়নের খাওক্ষির গ্রামের মৃত মোসলেম হাওলাদারের ছেলে। তিনি পেশায় একজন গাছ কাটা শ্রমিক। 

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে লিটন তার ‘ধর্মের বোনের’ লিপির বাবার বাড়ি বাড়ৈয়ারা গ্রামে আসেন। রাত আড়াইটার দিকে লিটন হাওলাদারের বমি ও পাতলা পায়খানা শুরু হয়। পরে রাত ৩টার দিকে তার মৃত্যু হয়। 

ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত রিপোর্ট পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বরিশাল

‘ধর্মের বোনের’ বাড়িতে যুবকের রহস্যজনক মৃত্যু 

B
BN DESK | 25 September 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার