Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ধর্ষণে ব্যর্থ হয়ে স্কুলছাত্রীকে ছুরিকাঘাত

BN DESK
01 September 2026, 08:32 PM পড়তে ১ মিনিট
ধর্ষণে ব্যর্থ হয়ে স্কুলছাত্রীকে ছুরিকাঘাত

নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণার মোহনগঞ্জে ধর্ষণ চেষ্টায় ব্যর্থ হয়ে এক স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় উত্তম বিশ্বাস নামে যুবকের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।  গত মঙ্গলবার  রাতে ভুক্তভোগী ওই স্কুলছাত্রীর মা বাদী হয়ে মোহনগঞ্জ থানায় মামলা করেন।

এর আগে  রোববার ভোরে উপজেলার সুয়াইর ইউনিয়নের ভাটিয়া গ্রামে ওই স্কুলছাত্রীর ঘরে ঢুকে জোরপূর্বক ধর্ষণ চেষ্টায় ব্যর্থ হয়ে তাকে ছুরিকাঘাত করে অভিযুক্ত উত্তম। ভুক্তভোগী ওই কিশোরী স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী।

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বুধবার এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন।

পুলিশ ও মামলার বিবরণ সূত্রে জানা যায়, ভাটিয়া গ্রামের বাসিন্দা নিরঞ্জন বিশ্বাসের ছেলে উত্তম বিশ্বাস দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন বয়সি মেয়েদের উত্ত্যক্ত করে আসছিল। বেশকিছু দিন ধরে সে ভুক্তভোগী ছাত্রীকে স্কুলে আসা-যাওয়ার পথে উত্ত্যক্ত করত। উত্তমের কুপ্রস্তাবে সাড়া না দেওয়ায় তার প্রতি ক্ষিপ্ত হয়ে গত  রোববার ভোরে তার বাড়িতে গোপনে অবস্থান নেয় উত্তম। ভোর রাতে স্কুলছাত্রীর বাবা-মা দুজনে বাড়ির পাশের হাওরে মাছ ধরতে যায়। এ সুযোগে উত্তম ঘরে প্রবেশ করে স্কুলছাত্রীকে জোরপূর্বক ধর্ষণচেষ্টা চালায়। এ সময় স্কুলছাত্রীর প্রতিরোধের মুখে তার গলা ও ঠোঁটে আঘাত করে। এ সময় মেয়েটির  চিৎকারে পরিবারের লোকজন এগিয়ে এলে উত্তম পালিয়ে যায়। আহত অবস্থায় ওই ছাত্রীকে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে মোহনগঞ্জ থানায় উত্তম বিশ্বাসের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টা ও হত্যা চেষ্টার একটি  অভিযোগ দায়ের করেন।

মোহনগঞ্জ থানার ওসি দেলোয়ার হোসেন বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামি উত্তম বিশ্বাস পলাতক রয়েছে। তাকে গ্রেফতারে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ময়মনসিংহ

ধর্ষণে ব্যর্থ হয়ে স্কুলছাত্রীকে ছুরিকাঘাত

B
BN DESK | 26 June 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার