Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নড়াইলে পূর্ব বিরোধের জেরে সংঘর্ষে দুই ভাই নিহত

BN DESK
11 September 2024, 12:24 PM পড়তে ১ মিনিট
নড়াইলে পূর্ব বিরোধের জেরে সংঘর্ষে দুই ভাই নিহত

নিউজ ডেস্ক:  নড়াইলের লোহাগড়ায় চরমল্লিকপুর গ্রামে পূর্ব বিরোধের জেরে দু্ই পক্ষের সংঘর্ষে মিরান শেখ (৩০) ও জিয়াউর শেখ (৪০) নামে আপন দুই ভাই নিহত হয়েছেন।এ ঘটনায় আহত হয়েছেন অন্তত পাঁচজন।

বুধবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে এ হামলার ঘটনা ঘটে। নিহত মিরান ও জিয়াউর উপজেলার চরনল্লিকপুর গ্রামের মৃত সামাদ শেখের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, চরমল্লিকপুর গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে মাহমুদ গ্রুপ ও ফেরদৌস গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। বুধবার সকালে ফেরদৌস গ্রুপের মিরান ও জিয়াউর মাঠের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে আয়য়ুবের দোকানের সামনে পৌঁছালে পূর্ব বিরোধের জেরে মাহমুদ গ্রুপের লোকজন তাদের ওপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়। এসময় তাদের ঠেকাতে গিয়ে ফেরদৌস গ্রুপের আরও পাঁচজন আহত হন। পরে তাদের উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মিরান ও জিয়াউর শেখকে মৃত ঘোষণা করেন।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, এ ঘটনায় জড়িতদের ধরতে পুলিশ চেষ্টা চালাচ্ছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

নড়াইলে পূর্ব বিরোধের জেরে সংঘর্ষে দুই ভাই নিহত

B
BN DESK | 11 September 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার