Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

শেরপুরে বন্যার পানিতে ডুবে প্রাণ গেল দুই স্কুলছাত্রের

BN DESK
03 September 2026, 03:15 AM পড়তে ১ মিনিট
শেরপুরে বন্যার পানিতে ডুবে প্রাণ গেল দুই স্কুলছাত্রের

শেরপুর প্রতিনিধি: শেরপুরে বন্যার পানিতে ডুবে দুই স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার সন্ধ্যায় শেরপুর সদর উপজেলার কামারেরচর ইউনিয়নের ৭ নম্বর চর সাহাব্দির চর কাটাখালী এলাকার রাস্তার পাশে থাকা ডোবায় এ ঘটনা ঘটে বলে সদর থানার এসআই তোফাজ্জল হোসেন জানান।

 মৃতরা হল- শেরপুর সদর উপজেলার কামারেরচর ইউনিয়নের ডোবারচর দক্ষিণ বায়ানপাড়া গ্রামের শ্রমিক মো. আমজাদ মিয়ার ছেলে শোভন (১৫) ও ক্ষুদ্র ব্যবসায়ী মহির উদ্দিনের ছেলে সুজন (১৪)।

কিশোর দুটি কামারের চর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল বলে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাবিবুর রহমান জানান।

স্থানীয়দের বরাত দিয়ে এসআই তোফাজ্জল হোসেন বলেন, বৃহস্পতিবার বিকালে ফুটবল খেলা শেষে পাঁচ কিশোর গ্রামের রাস্তার পাশে ডোবায় জমে থাকা বন্যার পানিতে গোসলে নামে। তখন শোভন ও সুজন পানিতে ডুবে নিখোঁজ হয়। এলাকার লোকজন অনেক খোঁজাখুঁজির পর সন্ধ্যা ৬টার দিকে দুই কিশোরের লাশ উদ্ধার করে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ময়মনসিংহ

শেরপুরে বন্যার পানিতে ডুবে প্রাণ গেল দুই স্কুলছাত্রের

B
BN DESK | 12 July 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার