Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

প্রাইভেটকারের ড্যাশবোর্ড থেকে ৮ হাজার ইয়াবা উদ্ধার

BN DESK
01 September 2026, 07:38 PM পড়তে ১ মিনিট
প্রাইভেটকারের ড্যাশবোর্ড থেকে ৮ হাজার ইয়াবা উদ্ধার

নিউজ ডেস্ক:  যশোর-নড়াইল সড়কের নীলগঞ্জ ব্রিজের কাছে প্রায় ৮ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে চেকপোস্ট বসিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- যশোর শহরের চাঁচড়া ডালমিল এলাকার সিরাজুল ইসলাম ভুঁইয়ার ছেলে সুজন ইসলাম ভুঁইয়া (২৭) ও ষষ্ঠীতলা পাড়ার সোহরাব মোল্যার ছেলে সুজন মোল্যা (৪০)।

র‌্যাব-৬ যশোর ক্যাম্পের স্কোয়াড কমান্ডার এএসপি মো. হাবিবুর রহমান বলেন, নড়াইল থেকে যশোরমুখী একটি প্রাইভেটকার থামানোর জন্য সংকেত দিলে গাড়িটি থামিয়ে ভেতরে থাকা দুই জন পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় র‌্যাব সদস্যরা তাদের আটক করেন। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে আটককৃতরা প্রাইভেটকারের সামনের ড্যাশবোর্ডের ভেতরে বিশেষ কায়দায় লুকানো ৭ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট বের করে দেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

প্রাইভেটকারের ড্যাশবোর্ড থেকে ৮ হাজার ইয়াবা উদ্ধার

B
BN DESK | 29 September 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার