Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ঝিনাইদহর কালীগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

BN DESK
03 September 2026, 02:46 AM পড়তে ১ মিনিট
ঝিনাইদহর কালীগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

নিউজ ডেস্ক:  ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার শ্রীলক্ষ্মী সিনেমা হলের কাছে দুই মোটরসাইকেলের সংঘর্ষে রুহুল আমিন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার (৯ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত রুহুল আমিন যশোর সদর উপজেলার পরানপুর গ্রামের আবু বক্কারের ছেলে। তিনি এসএস অফিস এনজিওর ঝিনাইদহ শাখায় ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। 

প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার সকালের দিকে মোটরসাইকেলে রুহুল আমিন ঝিনাইদহ শহর থেকে যশোরের দিকে যাচ্ছিলেন। এ সময় শ্রীলক্ষ্মী সিনেমা হলের সামনে এলে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর পড়ে যান। এ সময় পেছন দিক থেকে আরেক মোটরসাইকেল এসে তার শরীরে আঘাত করে। এ সময় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শম্পা মোদক জানান, হাসপাতালে আনার আগেই রুহুল আমিনের মৃত্যু হয়েছে। নিহত রুহুল আমিন মাথায় মারাত্মকভাবে আঘাত পেয়েছেন। 

কালীগঞ্জ থানার ওসি আবু আজিফ সড়ক দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

ঝিনাইদহর কালীগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

B
BN DESK | 09 September 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার