Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

চেয়ারে বসা নিয়ে তর্কে কিশোরের হাতে কিশোর খুন

BN DESK
04 September 2026, 03:31 PM পড়তে ১ মিনিট
চেয়ারে বসা নিয়ে তর্কে কিশোরের হাতে কিশোর খুন

মফস্বল ডেস্ক : চেয়ারে বসা নিয়ে তর্কে কিল-ঘুষিতে মোফাজ্জল হোসেন (১২) নামের এক কিশোর খুন হয়েছে। বুধবার (১৭ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বোকাইনগর ইউনিয়নের বাঘবেড় গ্রামে এই হত্যাকান্ডের ঘটনা ঘটে।

নিহত কিশোর বাঘবেড় গ্রামের প্রয়াত আলাল উদ্দিনের ছেলে। সে স্থানীয় পাইভাকুড়ি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। 

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন চন্দ্র রায় গণমাধ্যমকে জানান, বাড়ির পাশে বসে খেলাধুলা করছিল একদল শিশু ও কিশোর। এ সময় চেয়ারে বসা নিয়ে স্থানীয় উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী মো. মোবারক হোসেনের (১৪) সঙ্গে কথা কাটাকাটি হয় মোফাজ্জেল হোসেনের। এ ঘটনায় মোবারক হোসেন ক্ষিপ্ত হয়ে মোফাজ্জল হোসেনকে কিল-ঘুষি, চড় থাপ্পড় ও লাথি দেয়। এতে ঘটনাস্থলেই মারা যায় মোফাজ্জল।ওসি আরও জানান, এ ঘটনায় অভিযুক্ত মোবারক হোসেনকে গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে। 

পরবর্তী খবর লোড হচ্ছে...
ময়মনসিংহ

চেয়ারে বসা নিয়ে তর্কে কিশোরের হাতে কিশোর খুন

B
BN DESK | 18 April 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার