Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

চলন্ত মোটরসাইকেলে ইউপি চেয়ারম্যানকে  কুপিয়ে জখম

BN DESK
03 September 2026, 02:46 AM পড়তে ১ মিনিট
চলন্ত মোটরসাইকেলে ইউপি চেয়ারম্যানকে   কুপিয়ে জখম

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নানকে (৬৫) ধারালো অস্ত্রের আঘাতে জখম করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার সকাল ১০টার দিকে দর্শনা-জীবননগর সড়কের মোল্লাবাড়ি এলাকায় চলন্ত মোটরসাইকেলে তার উপর হামলার ঘটনায় চেয়ারম্যানের অবস্থা গুরুতর হওয়ায় এয়ার অ্যাম্বুলেন্সযোগে ঢাকায় নেওয়া হয়েছে।

ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নানের চাচাতো ভাই এনামুল হক বলেন, দর্শনায় ব্যক্তিগত কাজ শেষে মোটরসাইকেলে উথলী ইউনিয়ন পরিষদে ফিরছিলেন আব্দুল হান্নান। পথে মোল্লাবাড়ি এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলে থাকা দুই দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে তার পিঠে আঘাত করে পালিয়ে যায়।

উথলী ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ নয়ন হোসেন বলেন, আব্দুল হান্নান জখম অবস্থায় মোটরসাইকেল চালিয়ে ইউনিয়ন পরিষদে পৌঁছালে স্থানীয়রা তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন তার অবস্থা গুরুতর।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডা. শাপলা খাতুন বলেন, আব্দুল হান্নানের পিঠে গভীর ক্ষত রয়েছে। অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকায় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। দুপুর দুইটার দিকে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জাবীদ হাসান বলেন, ঘটনা পর দুর্বৃত্তদের ধরতে অভিযান শুরু করা হয়েছে। কেন ইউপি চেয়ারম্যানের উপর হামলার ঘটনা ঘটেছে, তা এখনো জানা যায়নি।

পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

চলন্ত মোটরসাইকেলে ইউপি চেয়ারম্যানকে  কুপিয়ে জখম

B
BN DESK | 28 May 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার