Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কনট্যাক্ট লেন্স ব্যবহার করার সঠিক নিয়ম

BN DESK
05 September 2026, 05:18 PM পড়তে ১ মিনিট
কনট্যাক্ট লেন্স ব্যবহার করার সঠিক নিয়ম

কালার কন্টাক্ট লেন্স ব্যবহারের ক্ষেত্রে চোখের সৌন্দর্য আলাদা হয়ে যায়। তবে কালার বা রেগুলার লেন্স ব্যবহার করলেও এর রয়েছে কিছু পার্শ্ব-প্রতিক্রিয়া।

কন্টাক্ট লেন্স পরার সময় বিপদ এড়াতে কিছু সাবধান-

  •  লেন্স পরার আগে হাত ভালো করে সাবান দিয়ে ধুতে হবে। হাত ধুয়ে তোয়ালেতে হাত না মুছে কোনো মসলিন কাপড়ে বা সুতির রুমালে হাত মুছে তবেই লেন্সে হাত দেবেন।
  • পার্টির আনন্দে মত্ত হয়ে ভুলেও লেন্স পরে ঘুমাতে যাবেন না। লেন্স পরে ঘুমিয়ে পড়লে চোখে সংক্রমণের ঝুঁকি বাড়ে
  • *লেন্স পরে মেকআপ ভুলেও করবেন না। লেন্স পরে মেকআপ করলে অনেক সময়ে তাতে কাজল বা মাস্কারা লেগে যেতে পারে। এমন ঘটলে চোখে প্রাথমিক জ্বালাভাব তো হবেই, এমনকি সংক্রমণও হতে পারে।
  • তিন মাস অন্তর কন্টাক্ট লেন্স রাখার পাত্রটি বদলে ফেলুন।
  • লেন্স সব সময়ে স্টেরাইল সলিউশনে ভিজিয়ে সঠিক লেন্স কেসে রাখবেন।
  • মেয়াদ শেষ হয়ে গেলে সেই কন্টাক্ট লেন্স যত দামিই হোক না কেন ভুলেও ব্যবহার করবেন না।


চশমার বিকল্প হিসেবে স্বল্প খরচে কন্টাক্ট লেন্স ব্যবহার অনেক জনপ্রিয়। ডাক্তারের পরামর্শে ব্যবহারবিধি মেনে লেন্স ব্যবহার করলে কন্টাক্ট লেন্সজনিত চোখের সমস্যা এড়ানো যায়।

পরবর্তী খবর লোড হচ্ছে...
লাইফস্টাইল

কনট্যাক্ট লেন্স ব্যবহার করার সঠিক নিয়ম

B
BN DESK | 27 May 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার