Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

জামালপুরে আওয়ামী লীগ নেতার  আপত্তিকর ভিডিও ভাইরাল

BN DESK
25 April 2024, 11:58 PM পড়তে ১ মিনিট
জামালপুরে আওয়ামী লীগ নেতার  আপত্তিকর ভিডিও ভাইরাল

জামালপুর প্রতিনিধি : জামালপুর সদর উপজেলার বাঁশচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জলিলের আপত্তিকর ভিডিও ভাইরাল হয়েছে। আব্দুল জলিল সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি। তিনি গত ইউপি নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচিত হয়েছেন। 
ভাইরাল হওয়া ভিডিওটি গত তিন দিন ধরে ফেসবুক ও হোয়াটসঅ্যাপে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, একটি ঘরে খাটের ওপর বসে আছেন ইউপি চেয়ারম্যান জলিল। এ সময় কালো রঙের বোরকা পরা এক নারী রুমে ঢোকেন। এর আগে রুমে আরও এক নারীকে দেখা যায়। তবে বোরকা পরা ওই নারী রুমে ঢুকলে অপর নারী রুম থেকে চলে যান। এরপরেই তাদের আপত্তিকর অবস্থায় দেখা যায়। 
এ বিষয়ে অভিযুক্ত ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আব্দুল জলিলের মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি। এ সম্পর্কে জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান স্বপনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ভিডিওটি তিনি দেখেননি। এ বিষয়ে পরে কথা বলতে পারবেন। 

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
ময়মনসিংহ

জামালপুরে আওয়ামী লীগ নেতার  আপত্তিকর ভিডিও ভাইরাল

B
BN DESK | 25 April 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার