Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

গান-বাজনা নিষিদ্ধ হলো সিলেটের শাহপরান মাজারে

BN DESK
07 September 2024, 02:26 PM পড়তে ১ মিনিট
গান-বাজনা নিষিদ্ধ হলো সিলেটের শাহপরান মাজারে

নিউজ ডেস্ক:  গান-বাজনা নিষিদ্ধ হলো সিলেটের হযরত শাহপরান (রহ.) মাজারে।  শুক্রবার (৬ সেপ্টেম্বর) বিকেলে এক ভিডিও বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন মাজারের খাদিম কাবুল আহমদ।

তিনি বলেন, খাদিম পরিবারের পক্ষ থেকে দেশবাসীকে বলছি, মাজারে ওরস উপলক্ষে গান-বাজনা সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা হলো। কেউ ঢোল-তবলা নিয়ে আসবেন না। এমনকি প্রতি বৃহস্পতিবার যে গান-বাজনার আয়োজন করা হতো তাও এখন থেকে বন্ধ থাকবে। কেউ যদি করার চেষ্টা করেন তাহলে আমরা তা প্রতিহত করব।

এর আগে, শুক্রবার বাদ জুমা ধর্মপ্রাণ মুসল্লি ও ছাত্র-জনতা মাজারে গান-বাজনা, মাদক সেবনসহ সকল প্রকার অশ্লীল কার্যক্রম বন্ধের দাবি জানিয়ে বিক্ষোভ করেন।

মানববন্ধনে বক্তারা, হযরত শাহপরান (রহ.) মাজারে নাচ-গান, মদ-জুয়া, গাঁজা, অশ্লীল নৃত্যসহ যাবতীয় অসামাজিক-অনৈতিক কার্যকলাপ বন্ধের দাবি জানান।

মানববন্ধনে উপস্থিত ছিলেন বন্দরবাজার কেন্দ্রীয় মসজিদের খতিব মাওলানা মোস্তাক আহমদ, জামিয়া কাজির বাজার মাদ্রাসার মহাদ্দিস শাহ মমশাদ আলী, ৩৩নং ওয়ার্ডের কাউন্সিলর দেলোয়ার হোসেন নাদিম প্রমুখ।

কাউন্সিলর দেলোয়ার হোসেন নাদিম বলেন, মাজারে গান-বাজনা ও অশ্লীলতা বন্ধের বিষয়টি নিয়ে আমরা বৈঠক করেছি। সেখানে সিদ্ধান্ত হয়েছে, শাহপরান মাজারে গান-বাজনা, মাদক সেবনসহ সকল প্রকার অশ্লীল কার্যক্রম এখন থেকে বন্ধ থাকবে। আইনশৃঙ্খলা বাহিনী সহযোগিতা করবে। বিষয়টি তদারকি করার জন্য মুসল্লি, ছাত্র-জনতা ও আলেমদের নিয়ে একটি কমিটি গঠন হবে।

উল্লেখ্য, প্রতিবছর নিয়ম অনুযায়ী ৪, ৫ ও ৬ রবিউল আউয়াল তিন দিনব্যাপী ওরসের আয়োজন করে থাকে মাজার কর্তৃপক্ষ। কর্মসূচির মধ্যে প্রথমদিন খতমে কোরআন, দোয়া ও জিকির এবং মিলাদ মাহফিল। দ্বিতীয় দিন গিলাফ চড়ানো, গরু জবেহ, সারারাত জিকির ও মিলাদ মাহফিল এবং ভোর ৪টায় সূরা ফাতিহা পাঠ। শেষ দিন বাদ ফজর আখেরি মোনাজাতের পর নেওয়াজ বিতরণ করা হয়।

মাজার কর্তৃপক্ষের নির্দিষ্ট কর্মসূচির বাইরে ওরস চলাকালে ভক্ত আশেকানরা জায়গায় জায়গায় সমবেত হয়ে ভক্তিমূলক সংগীতের পাশাপাশি নাচেও অংশ নিয়ে থাকেন। 

পরবর্তী খবর লোড হচ্ছে...
সিলেট

গান-বাজনা নিষিদ্ধ হলো সিলেটের শাহপরান মাজারে

B
BN DESK | 07 September 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার