Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বাগেরহাটে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

BN DESK
03 September 2026, 02:28 AM পড়তে ১ মিনিট
বাগেরহাটে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে বজ্রপাতে সাইদুর রহমান (২৭) ও সেলিম শেখ (৫৫) নামের দুই কৃষকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন একজন।

বুধবার দুপুরে বাগেরহাট সদর উপজেলার ডেমা ইউনিয়নের পিসি ডেমা ও হেদায়েতপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত সাইদুর রহমান পিসি ডেমার মৃত হক আমিনের ছেলে। অন্যদিকে সেলিম শেখ ডেমা ইউনিয়নের হেদায়েতপুর গ্রামের শেখ কাউসারের ছেলে। এদের মধ্যে সাইদুর রহমান পঞ্চমালা মাঠে গরু চড়াচ্ছিলেন। বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় উজ্জ্বল নামের এক যুবক আহত হন। বাগেরহাট ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে চিকিৎসা শেষে তাকে বাড়িতে নেওয়া হয়েছে। অপরজনের মৃত্যু হয়েছে হেদায়েতপুর মাঠে। তিনিও গরু আনতে মাঠে গিয়েছিলেন। এই সময় চারটি গরু ও একটি মহিষও মারা যায়।

বাগেরহাট সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুর রহমান বলেন, বাগেরহাটের ডেমা ইউনিয়নে বজ্রপাতে সাইদুর রহমান ও সেলিম শেখ নামের দুইজনের মৃত্যু হয়েছে এবং উজ্জ্বল হাওলাদার নামের আরেকজন আহত হয়েছেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

বাগেরহাটে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

B
BN DESK | 19 June 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার