Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নেত্রকোনায় ভোটকেন্দ্রের বাইরে যুবককে মারধর

BN DESK
21 May 2024, 10:15 PM পড়তে ১ মিনিট
নেত্রকোনায় ভোটকেন্দ্রের  বাইরে যুবককে মারধর

নেত্রকোনা প্রতিনিধি  : দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে নেত্রকোনার পূর্বধলায় একটি ভোটকেন্দ্রের বাইরে রনি খান নামের এক যুবকের ওপর হামলার ঘটনা ঘটেছে। পরে তাকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নেওয়া হয়।মঙ্গলবার দুপুর পৌনে ১২টার দিকে নারান্দিয়া ইউনিয়নের শাহবাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে এ ঘটনা ঘটে। আহত রনি খান শ্রীপুর উত্তরপাড়া গ্রামের মঞ্জুরুল হকের ছেলে। তিনি দোয়াত-কলম প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আসাদুজ্জামানের সমর্থক।

হামলার শিকার রনি খানের অভিযোগ- তিনি দোয়াত-কলম প্রতীকের প্রার্থী আসাদুজ্জামানের সমর্থক। এজন্য প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকের প্রার্থী মাসুদুজ্জামান তালুকদারের সমর্থক শ্রীপুর গ্রামের হক মিয়া, জয় মিয়াসহ স্থানীয় কয়েকজন যুবক তাকে হুমকি-ধমকি দিয়ে আসছিলেন। দুপুর পৌনে ১২টার দিকে রনি খান শাহবাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে অবস্থান করছিলেন। এসময় অভিযুক্তরা তার ওপর হামলা চালান। এতে রনি খান জখম হয়। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উত্তেজিত লোকজনদের সরিয়ে দেয়। তবে এ ঘটনায় ভোটগ্রহণ স্থগিত করা হয়নি।

হামলার শিকার রনি খান সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও পোস্ট করেন। এতে তিনি হামলাকারীদের নাম বলেন। ভিডিওতে দেখা গেছে, রনি খানের মাথা ফেটে শরীরের বিভিন্ন স্থানে রক্ত ঝরছে।

শাহবাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা ও পূর্বধলা সরকারি কলেজের প্রভাষক মোহাম্মদ আলী বলেন, ভোটকেন্দ্রের বাইরে একটু ঝামেলা হয়েছিল। ভেতরে কিছু হয়নি। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, ভোটকেন্দ্রের বাইরে রনি খান নামের এক যুবকের ওপর হামলার বিষয়টি শুনেছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ময়মনসিংহ

নেত্রকোনায় ভোটকেন্দ্রের বাইরে যুবককে মারধর

B
BN DESK | 21 May 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার