Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

এবার রান্না করুন তেল ছাড়া

BN DESK
02 September 2026, 11:03 PM পড়তে ১ মিনিট

স্বাস্থ্যকর খাবারের কথা এলেই অনেকে বলেন তেল ছাড়া রান্না করতে। বলতে খুব সহজ হলেও তেল ছাড়া রান্না করা কি এতটাই সহজ। মোটেও না। সেই সঙ্গে খাবারের স্বাদ না হলে তো আমাদের মুখেই রোচেনা। তেলই যেন পাল্টে দেয় খাবারের স্বাদ। এই ধারণা থেকে বেরিয়ে আসাও কিন্তু এতোটাও সহজ নয়। তবে তেল ছাড়া খাবারে অভ্যাস করলে, এগুলোই আপনার কাছে অমৃত লাগতেই পারে। এই পর্বে রইল তেল ছাড়া রান্নার কিছু টিপস অ্যান্ড টিকস।

 

এবার রইল খাবার রান্না বিকল্প কিছু উপায়। এই বিষয়গুলো জানা থাকলে তেল না দিয়েই রান্না করতে পারবেন মজার কিছু খাবার। তাই আপনার খাবারের স্বাদ নিয়েও কোনও চিন্তা করতে হবে না। এই উপায়গুলো জানা থাকলে আপনি খুব সহজেই তেল ছাড়াই রান্না করতে পারবেন।

মাছ বা মাংস যাই রান্না করেন না কেন, দই রাখুন। তাহলে আপনার তেলের প্রয়োজন হবে না। আর স্বাদও থাকবে অটুট। উল্টো খাবারের স্বাদ বাড়বে বহুগুণ। তবে পাল্টাতে হবে রান্নার ধরণ। মাছ বা মাংস আগে থেকেই দই দিয়ে ম্যারিনেট করে রাখুন। তারপর আগুনে পুড়িয়ে নিন বা গ্রিল করুন। তাহলে দেখবেন তেল একদমই প্রয়োজন হবে না। একই ভাবে রান্না করতে পারেন সবজিও।

ভাপিয়ে করতে পারেন রান্না 
স্মার্ট কিচেনের বদৌলতে এখন রান্না ঘরে দেখতে পাওয়া যায় নানা রকম স্টিমার। ভাবছেন আপনারও স্টিম কুকার কিনতে হবে। মোটেই না। রাইস কুকারেও স্টিম খাবার রান্না করতে পারেন। তাও যদি না থাকে, তবে কড়াইয়ে পানি ফুটিয়ে দিয়ে তার উপর একটা স্ট্যান্ডে বাটি বসিয়ে নিন। আর তাতেই সব সেদ্ধ করে নিতে পারেন। এভাবে রান্না করলে শাক-সবজির পুষ্টিগুণও থাকবে অটুট। আর ভাপিয়ে রান্না করলে তেলেরও প্রয়োজন হবে না।

বেক বা রোস্টও করতে পারেন
তবে যাদের তেল ছাড়া খাবার একেবারেই মুখে রোচেনা, তাদের জন্য এই উপায়। খুব কম তেলে রান্না করতে পারেন বেক বা রোস্ট করলে। শুধু মাত্র অয়েল ব্রাশ করেই রান্না সারতে পারেন। এ ক্ষেত্রে সবজি, মাছ বা মাংসের উপর ওয়েল ব্রাশ করে বেক করতে পারেন। আর চাইলে রোস্টও করে নিতে পারেন। তবে তার জন্য ব্যবহার করতে হবে মাইক্রোওয়েভ ওভেন। এখানে খুব সহজে বেকিং বা রোস্ট করতে পারেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
লাইফস্টাইল

এবার রান্না করুন তেল ছাড়া

B
BN DESK | 04 June 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার