Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সিলেটে ছুরিকাঘাতে কিশোর খুন

BN DESK
02 September 2026, 02:51 PM পড়তে ১ মিনিট
সিলেটে ছুরিকাঘাতে কিশোর খুন

সিলেট প্রতিনিধি:  সিলেট জেলায় ছুরিকাঘাতে মোহাম্মদ আলী (১৭) নামে এক কিশোরকে খুন করা হয়েছে। শুক্রবার বিকেলে নগরের চালিবন্দর এলাকায় এ ঘটনা ঘটে। 
নিহত মোহাম্মদ আলী কিশোরগঞ্জ জেলার বাজিতপুর এলাকার নুর আলী ও সবিনা বেগম দম্পতির ছেলে। তারা স্বপরিবারে নগরের ছড়ারপাড় রাহাত মিয়ার কলোনীতে বসবাস করতেন। 

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে দুর্বৃত্তরা চালিবন্দর ভৈরব মন্দির সংলগ্ন এলাকায় ওই কিশোরকে ঘেরাও করে ছুরিকাঘাতের পরে পালিয়ে যায়। তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মোহাম্মদ আলীকে মৃত ঘোষণা করেন। 

সিলেট কোতোয়ালি মডেল থানার সুবহানীঘাট ফাঁড়ির ইনচার্জ (এসআই) শামীম উদ্দিন বলেন, দুর্বৃত্তদের ছুরিকাঘাতে সবজি বিক্রেতা এক কিশোর খুন হয়েছেন। খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। তার মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

তিনি আরও বলেন, ওই তরুণ বেকার ছিলেন। মাঝেমধ্যে সবজি বিক্রি করতেন। কি কারণে হত্যা করা হয়েছে তা বিস্তারিত জানার চেষ্টা চলছে। 

এলাকা: সিলেট সিলেট
পরবর্তী খবর লোড হচ্ছে...
সিলেট

সিলেটে ছুরিকাঘাতে কিশোর খুন

B
BN DESK | 03 May 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার