Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

চুয়াডাঙ্গায় নকল ওরস্যালাইন বিক্রি, ২ দোকানির জরিমানা

BN DESK
03 September 2026, 02:18 AM পড়তে ১ মিনিট
চুয়াডাঙ্গায় নকল ওরস্যালাইন  বিক্রি, ২ দোকানির জরিমানা

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় নকল ওরস্যালাইন বিক্রির দায়ে দুটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। পরে জব্দ করা ওরস্যালাইনগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। রোববার বিকেলে উপজেলার হাটবোয়ালিয়া ও ভাংবাড়িয়া গ্রামে অভিযান চালিয়ে এ আদেশ দেন অধিদপ্তরের চুয়াডাঙ্গা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহমেদ।

জানা গেছে, উপজেলার ভাংবাড়ীয়া এলাকায় মেসার্স মারিফুল স্টোরে নকল ওরস্যালাইন বিক্রি করার দায়ে মালিক মারুফুল ইসলামকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় ৫০০ পিস ওরস্যালাইন জব্দ করা হয়। এরপর মারিফুলের তথ্যের ভিত্তিতে নকল ওরস্যালাইনের সাপ্লায়ার মেসার্স লিটন স্টোর নামক আরও একটি প্রতিষ্ঠানেও অভিযান চালানো হয়। প্রতিষ্ঠান থেকে নকল ৩০০০ ওরস্যালাইন জব্দ করা হয়। একই অপরাধে ২৫ হাজার টাকা জরিমানা করে। সবশেষে ৩৫০০ পিস নকল ওরস্যালাইনগুলো ধ্বংস করা হয়।

পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

চুয়াডাঙ্গায় নকল ওরস্যালাইন বিক্রি, ২ দোকানির জরিমানা

B
BN DESK | 20 May 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার