Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ভালুকায় ডাকাতি প্রস্তুতিকালে  গ্রেফতার ৩

BN DESK
04 September 2026, 05:20 PM পড়তে ১ মিনিট
ভালুকায় ডাকাতি প্রস্তুতিকালে  গ্রেফতার ৩

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকায় ডাকাতির প্রস্তুতিকালে একাধিক মামলার আসামি আন্তজেলা ডাকাত দলের ৩ সদস্যকে গ্রেফতার করেছে ভালুকা মডেল থানা পুলিশ। শুক্রবার রাত ১১টার দিকে উপজেলার ভান্ডাব এলাকায় এসএনএস সিএনজি পাম্পের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। 
গ্রেফতার ডাকাতরা হলো- ভালুকা উপজেলার মেদুয়ারী ইউনিয়নের আব্দুল সালামের ছেলে কাইয়ূম, উপজেলার মল্লিকবাড়ি ইউনিয়নের বর্তা গ্রামের মৃত আলাল মিয়ার ছেলে শান্ত মিয়া ও উপজেলার বিরুনীয়া ইউনিয়নের মৃত এলাহী শেখের ছেলে আল আমিন শেখ। 

পুলিশ জানায়, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পশ্চিম পাশে একদল ডাকাত একটি পিকআপ গাড়িতে ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় গোপন সংবাদে ঘটনাস্থলে ভালুকা থানার এসআই আবুল কালাম আজাদের নেতৃত্বে পুলিশ সদস্যরা উপস্থিত হলে ডাকাতদল পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছে থাকা ডাকাতির কাজে ব্যবহৃত ১টি পিকআপ ও বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। 
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ কামাল আকন্দ জানান, গ্রেফতার আসামিদের বিরুদ্ধে গরু চুরিসহ একাধিক মামলা রয়েছে। তাদের আদালতে প্রেরণ করা হয়েছে। 

পরবর্তী খবর লোড হচ্ছে...
ময়মনসিংহ

ভালুকায় ডাকাতি প্রস্তুতিকালে  গ্রেফতার ৩

B
BN DESK | 11 May 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার