Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বাল্যবিয়ে: বরকে কারাদণ্ড-জরিমানা, কাজীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

BN DESK
03 September 2026, 02:28 AM পড়তে ১ মিনিট
বাল্যবিয়ে: বরকে কারাদণ্ড-জরিমানা, কাজীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ঝিনাইদহে বাল্যবিয়ের অপরাধে বরকে ৬ মাসের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে মহেশপুর উপজেলার একতারপুর গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, একতারপুর গ্রামের হাবিবুর রহমান হবি বিশ্বাসের ছেলে আবির হোসেন (১৯) একই গ্রামের আব্দুর রশীদের ১৫ বছর বয়সী কিশোরীকে বিয়ে করেন। উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা উম্মে সালমা আক্তার খবর পেয়ে বরকে ভ্রাম্যমাণ আদালতের আওতায় নিয়ে আসেন।

মহেশপুরের সহকারী কমিশনার (ভূমি) শরীফ শাওন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বরকে ৬ মাসের জেল ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় অপ্রাপ্ত বয়স্ক কনেকে তার অভিভাবকের জিম্মায় দেওয়া হয়। এ ছাড়া ওই ঘটনায় নিকাহ রেজিস্ট্রার (কাজী) আলতাফ হোসেনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

এলাকা: খুলনা ঝিনাইদহ
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

বাল্যবিয়ে: বরকে কারাদণ্ড-জরিমানা, কাজীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

B
BN DESK | 21 June 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার