Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মোাটরসাইকেল কিনে ফেরার পথে যুবক নিহত

BN DESK
03 September 2026, 02:28 AM পড়তে ১ মিনিট
মোাটরসাইকেল কিনে  ফেরার পথে যুবক নিহত

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার দামুড়হুদায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে হাসাবুল মল্লিক (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।  গত শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে চুয়াডাঙ্গা-দর্শনা সড়কের উজিরপুরে আশরাফুল ইসলামের চায়ের দোকানের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত হাসাবুল মল্লিক দামুড়হুদা উপজেলার নাটুদহ ইউনিয়নের খলিশাগাড়ি গ্রামের ইয়াকুব মল্লিকের ছেলে।

দামুড়হুদা মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক মাহবুবুর রহমান বলেন, আলমডাঙ্গার হাট থেকে পালসার মোটরসাইকেল কিনে বাড়ি ফিরছিলেন হাসাবুল। উজিরপুর আশরাফুল ইসলামের চায়ের দোকানের সামনে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গুরুতর জখম হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে রাখা আছে বলে জেনেছি।

স্থানীয় ইউপি সদস্য মনিরুল ইসলাম বলেন, আমার গ্রামের হাসাবুল মল্লিক নামের এক যুবক মারা গেছে। শুনেছি মোটরসাইকেল কিনে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটেছে। মোটরসাইকেলটি কার সেটা এখনো জানতে পারিনি।

পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

মোাটরসাইকেল কিনে ফেরার পথে যুবক নিহত

B
BN DESK | 01 June 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার