Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

গরমে কাঁচা আম দিয়ে মুরগির মাংসের রেসিপি

BN DESK
02 September 2026, 10:51 PM পড়তে ১ মিনিট
গরমে কাঁচা আম দিয়ে মুরগির মাংসের রেসিপি

তীব্র গরম! এই গরমে শরীর শীতল রাখতে বানিয়ে ফেলুন কাঁচা আমের সঙ্গে মুরগির মাংস! 

রেসিপি-

যা যা লাগবে: মুরগির মাংস, পেঁয়াজ কুচি, আদা ও রসুন বাটা, কাঁচা আম, হলুদ গুড়া, তেজপাতা, গরম মসলা, কাঁচা মরিচ, পুদিনা বা ধনেপাতা, গোটা জিরা, পরিমাণমতো লবণ ও চিনি।

 

প্রণালি: প্রথমে মুরগির মাংস সাইজ করে কেটে ও পরিষ্কার করে নেবেন।  এরপর মাংসে লবণ ও হলুদ, তেল দিয়ে মাখিয়ে রাখবেন কিছুক্ষণ। এরপর কড়াইতে তেল গরম করে গরম মসলা, গোটা জিরা ফোড়া দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে লালচে করে ভেজে ফেলতে হবে। এরপর এতে আদা-রসুন বাটা দিয়ে কষাতে হবে।  মসলা কষানো হলে তাতে মাংস দিয়ে ১৫ মিনিট নাড়তে হবে। মাংস সেদ্ধ হলে ধনে বা পুদিনা পাতা বাটা ও কাঁচা মরিচ দিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে কিছুক্ষণ। এরপর কাঁচা আমের টুকরোগুলো মাংসের মধ্যে দিয়ে ভালো মতো নাড়াচাড়া করতে হবে। আম সেদ্ধ হলে সামান্য চিনি ছড়িয়ে নামিয়ে নিন। দুপুরে ভাতের সঙ্গে পরিবেশন করুন আম মুরগি! আপনি চাইলে রুটি বা পরোটার সঙ্গেও খেতে পারেন।

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
লাইফস্টাইল

গরমে কাঁচা আম দিয়ে মুরগির মাংসের রেসিপি

B
BN DESK | 21 April 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার